Monday, March 16, 2026

শনিবার থেকেই দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি! সপ্তাহান্তে কেমন থাকবে আবহাওয়া? বড় আপডেট আলিপুরের 

Date:

Share post:

শুক্রবার থেকেই হাওয়া বদলের সম্ভাবনা রাজ্যে। দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই এদিন বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের (Rain) সম্ভাবনা রয়েছে। এদিন আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office) সাফ জানিয়ে দিয়েছে, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, হাওড়া, হুগলি এবং কলকাতাতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাত হতে পারে। তবে শনিবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের পরিমাণ আরও বাড়বে বলে খবর। সমস্ত জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনাতে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস আলিপুরের। তবে এদিন হাওয়া অফিস স্পষ্ট জানিয়েছে, ২১ জুলাই রবিবার দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই হতে পারে ভারী বৃষ্টিপাত।

এদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে বলে খবর।

তবে হাওয়া অফিস সূত্রে খবর, শুক্রবার দিনভর মেঘলা থাকবে আকাশ এবং দফায় দফায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে সোমবার ভারী বৃষ্টিপাত হতে পারে পূর্ব ও পশ্চিম বর্ধমান, হাওড়া, হুগলি এবং বীরভূমে। অন্যান্য জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, উত্তরবঙ্গের জেলাগুলিতে ধীরে ধীরে বৃষ্টিপাত কমার পূর্বাভাস দেওয়া হয়েছে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে শনি ও রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলায়। রবিবার উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে শনিবার থেকে সোমবার পর্যন্ত মৎস্যজীবীদের পশ্চিমবঙ্গের উপকূলে বঙ্গোপসাগরে যেতে নিষেধ করা হয়েছে।


spot_img

Related articles

ভোটের জেরে পিছিয়ে যাবে ডার্বি? প্রভাব আইপিএলেও!

রাজ্যে বিধানসভায় ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে। দু' দফাতেই হবে বিধানসভা ভোট। ভোটের প্রভাব পড়তে পারে আইপিএলে(IPL) ও...

যোগান স্বাভাবিক, তবু গ্যাসের দামের বোঝা! কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়ে আজ পথে মমতা

পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রেক্ষিতে গোটা বিশ্বের জ্বালানি সংকট। সেই সংকটের মোকাবিলায় কোথায় দেশের শাসকদলের নীতি? সব পরিস্থিতির মোকাবিলাতে...

হাসপাতালের ICU-তে ভয়াবহ আগুন: কটকে মৃত ১০ রোগী, গাফিলতির অভিযোগ!

হাসপাতালে সুস্থ হতে এসে শেষ পর্যন্ত আগুনে পুড়ে মৃত্যু হল ১০ রোগীর। মধ্যরাতের ভয়াবহ আগুনে ওড়িশার কটকের এসসিবি...

বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা প্রস্তুত, মঙ্গলেই ঘোষণার পথে তৃণমূল

২৮ ফেব্রুয়ারি পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশের পরে যে কোনও সময়ে রাজ্যে নির্বাচন ঘোষণা হতে পারে, এমনটা প্রস্তুতি নিচ্ছিল...