Monday, May 18, 2026

শর্তসাপেক্ষে বিজেপিকে মিছিলের অনুমতি হাই কোর্টের

Date:

Share post:

বিদ্যুতের মাশুল নিয়ে বিজেপির মিছিলের অনুমতি দিল কলকাতা হাই কোর্ট। বিজেপির মুরলীধর সেন লেনের দফতর থেকে ভিক্টোরিয়া হাউস পর্যন্ত মিছিলের অনুমতি দিলেন বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ। শুক্রবার হাই কোর্ট নির্দেশে জানিয়েছে, ২৬ জুলাই করতে হবে মিছিল এবং অবস্থান।
প্রতিবাদে মিছিলের কর্মসূচি নিয়ে পুলিশের কাছে অনুমতি চেয়েছিল বিজেপি। কিন্তু তা না পেয়ে , হাই কোর্টের দ্বারস্থ হয়েছিল তারা। শুক্রবার শুনানি পর্বে, আদালত নির্দেশ দেয় দিন পরিবর্তন করে এই মিছিল এবং অবস্থান করতে হবে ২৬ জুলাই। দুপুর ২:৩০ টা থেকে বিকাল ৫:৩০ টা পর্যন্ত করা যাবে মিছিল। ১ হাজার নেতা,কর্মী, সমর্থককে নিয়ে করা যাবে মিছিল। তবে কোনওভাবেই মানুষের অসুবিধা করা যাবে না। ওইদিন যাতে আইন-শৃঙ্খলার অবনতি না হয়, তাই পর্যাপ্ত পুলিশকর্মী মোতায়েন করতে হবে। পরিবেশ বিধি মেনে করতে হবে কর্মসূচি।

যদিও এদিন শুনানি পর্বে রাজ্যের পক্ষ থেকে বলা হয়, সিইএসসি এলাকায় ইউনিট প্রতি বিদ্যুতের মাশুল বাড়েনি। যে কারণে এই মিছিল এবং অবস্থান বিক্ষোভ কর্মসূচি, সেটা মোটেই ঠিক নয় । বিজেপির তরফ থেকে এখনও সিইএসসির কাছে কোনও অভিযোগ জানানো হয়নি। বিচারপতি রাজর্ষি ভরদ্বাজকে রাজ্যের পক্ষ থেকে বলা হয়, ওয়াই চ্যানেলে অবস্থান বিক্ষোভ করলে সমস্যা নেই। ওয়াই চ্যানেলের অবস্থান থেকে প্রতিনিধিদল গিয়ে দাবিপত্র জমা দিয়ে আসতে পারেন।

 

Related articles

FIR খারিজের আবেদন জানিয়ে হাই কোর্টের দ্বারস্থ অভিষেক

ভোট প্রচারে উসকানিমূলক মন্তব্য করার অভিযোগে বিধাননগর পুলিশের সাইবার ক্রাইম শাখায় হওয়া এফআইআরের খারিজের আবেদন জানিয়ে কলকাতা হাই...

দেবজ্যোতি মিশ্রের ‘আলোপাখির গান’, চাঁদের হাট জিডি বিড়লা সভাঘরে

সুরের কোনো সীমানা হয় না। দেশকাল ও ভাষার গণ্ডি পেরিয়ে সুরই মানুষকে এক সুতোয় বেঁধে রাখে। বাংলা তথা...

সংখ্যালঘু ও সংবাদমাধ্যমের স্বাধীনতা নিয়ে নেদারল্যান্ডসের কটাক্ষ, কড়া জবাব ভারতের

ভারতের গণতান্ত্রিক পরিকাঠামো, সংবাদমাধ্যমের স্বাধীনতা এবং সংখ্যালঘু অধিকার নিয়ে ডাচ প্রধানমন্ত্রী রব জেটেন যে উদ্বেগ প্রকাশ করেছিলেন, তার...

কোর্টের লড়াইয়ে স্বস্তি বিসিসিআই, জ্বালানি সংকটের মধ্যেও চলবে আইপিএল?

মাঠের বাইরে কোর্টের লড়াইয়ে বড় জয় বিসিসিআই(BCCI)। আরটিআইয়ের (RTI) আওতায় পড়বে না ভারতীয় ক্রিকেট বোর্ড। ৮ বছর ধরে...