Thursday, March 19, 2026

চলে গেলেন জনপ্রিয় গায়ক সন্দীপ ব্যাস, মৃত্যুর কারণ ঘিরে ধোঁয়াশা

Date:

Share post:

সঙ্গীত জগতে ফের দুঃসংবাদ, চলে গেলেন জনপ্রিয় গায়ক সন্দীপ ব্যাস (Sandeep Vyas)। বলিউড থেকে ইংরেজি,পপ গান- সবেতেই সমানভাবে পারদর্শী ছিলেন ৫০ বছরের গায়ক। ঠিক কী কারণে তাঁর মৃত্যু তা এখনও স্পষ্ট নয়। বুধবার তাঁর মৃত্যুর খবর প্রকাশ্যে আসে।

কলকাতার ছেলে হলেও ২০০৭ সালের অক্টোবর মাসে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের প্রথম টি টোয়েন্টি ম্যাচে মুম্বইয়ের গোটা ব্রেবোর্ন স্টেডিয়াম মাতিয়েছিলেন সন্দীপ। দেশের একাধিক শহরে দুর্দান্ত পারফরমেন্সের জেরে সকলের মন জিতে ছিলেন। বলিউডি সিনেমা কিডন্যাপে তিনি ইমরান খানের জন্য প্লেব্যাক করেছিলেন। গানের পাশাপাশি একজন রেডিও জকি হিসেবেও বেশ জনপ্রিয়তা অর্জন করেছিলেন। সেরা লাইভ পারফর্মারের পুরস্কারও পেয়েছিলেন তিনি। তাঁর মৃত্যুতে শোকের ছায়া।


spot_img

Related articles

মুখ্য নির্বাচক পদে মেয়াদ বৃদ্ধি! আগরকরের ইচ্ছায় সম্মতি দেবে বোর্ড?

মুখ্য নির্বাচক পদে মেয়াদ বাড়ছে অজিত আগরকরের (Chief Selector Ajit Agarkar )? ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার নিজে এই...

৯০০ গোল, মেসির মাইলস্টোনের দিনে আটকে গেল ইন্টার মায়ামি

সাফল্যের মুকুটে আরও একটি রঙিন পালক যুক্ত হল মেসির (Messi)।নিজের কেরিয়ারে ৯০০ গোলের মাইলস্টোন স্পর্শ করলেন এলএম টেন।...

সপ্তাহান্তে কালবৈশাখীর পূর্বাভাস হাওয়া অফিসের, জোরালো হচ্ছে ক্লাউড ব্রাস্টের সম্ভাবনা!

কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ফের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও কালবৈশাখীর পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। শুক্র শনিবারে রাজ্যজুড়ে...

ডাবগ্রাম-ফুলবাড়িতে মা-ছেলের লড়াই: শিখার আশীর্বাদ নিয়ে প্রচার শুরু রঞ্জনের

সম্পর্কে তাঁরা মা-ছেলেই বলা যায়। কিন্তু রাজনৈতিক মতাদর্শে ভিন্ন মেরুর। এবার ডাবগ্রাম-ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রে মুখোমুখি একসময়ের রাজনৈতিক গুরু...