Tuesday, May 19, 2026

ভোটে নিযুক্ত পুলিশ কর্মীদের বিশেষ ভাতা, ৩২ লক্ষ টাকা বরাদ্দ রাজ্যের

Date:

Share post:

লোকসভা ভোটে নিরাপত্তা সহ বিভিন্ন কাজে নিযুক্ত রাজ্য পুলিশের কর্মীদের বিশেষ ভাতা মঞ্জুর করেছে রাজ্য সরকার। এজন্য প্রায় ৩২ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। রাজ্যের স্বরাষ্ট্র দফতর শুক্রবার এক বিজ্ঞপ্তি জারি করে লোকসভা নির্বাচনে কাজ করা বিভিন্ন পদমর্যাদার পুলিশকর্মীদের আনুপাতিক হারে এই ভাতা দেওয়ার কথা ঘোষণা করেছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে পুলিশের অতিরিক্ত মহা নির্দেশক পদ থেকে ওসি এবং আই সি পদমর্যাদার আধিকারিক পর্যন্ত কর্মীরা এক মাসের মূল বেতন ভাতা হিসেবে পাবেন। জেলা, পুলিশ জেলা ও কমিশনারেটের হিসাব রক্ষক, ক্লার্ক ক্যাশিয়ার এর মত কর্মী এবং ইলেকশন সেলের দায়িত্বে থাকা কর্মীরাও এই ভাতার আওতায় আসবেন। অন্যদিকে লোকসভা ভোটে যে সমস্ত পুলিশ কর্মী ও আধিকারিকারা নিজেদের কাজের এলাকাতেই কুইক রেসপন্স টিম, নাকা, রেডিও ফ্লাইং স্কোয়াড সহ বিভিন্ন বিভাগে কাজ করেছেন তাঁদের এককালীন ৭৫০০ টাকা করে ভাতা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের নির্দেশে অন্যান্য যে সমস্ত পুলিশ কর্মী আধিকারিক ও স্বরাষ্ট্র দপ্তরের কর্মীরা ভোটের বিশেষ ডিউটিতে ছিলেন তারাও ওই একই অংকের ভাতা পাবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

আরও পড়ুন- উল্টোডাঙায় দুর্ঘটনা, আহত শহিদ দিবসে যোগ দিতে আসা তৃণমূল কর্মীরা

 

 

Related articles

সরকারি খরচে রাশ টানতে কড়া নবান্ন, দফতরগুলিকে একগুচ্ছ নির্দেশিকা মুখ্যসচিবের

রাজ্যের সমস্ত সরকারি দফতরে খরচে লাগাম টানতে এবার কড়া নির্দেশিকা জারি করল নবান্ন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে জারি...

অভিষেকের বাড়িতে পুরসভার নোটিশ, বিল্ডিং প্ল্যান চেয়ে পাঠাল পুর কর্তৃপক্ষ

এবার কলকাতা পুরসভার স্ক্যানারে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কালীঘাট রোড এবং হরিশ মুখার্জি রোডে তাঁর দুটি বাড়ির নির্মাণ...

আরজি কর কাণ্ড: সন্দীপ ঘোষের বিরুদ্ধে এবার আইনি পদক্ষেপের অনুমতি দিল রাজ্য

আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে আইনি পদক্ষেপ (স্যাংশন অব প্রসিকিউশন) করার অনুমতি...

ভবানীপুরের প্রতিটি ওয়ার্ডে খুলবে বিধায়কের অফিস, তবে ৭৭ নম্বরে ব্যতিক্রমী সিদ্ধান্ত শুভেন্দুর

২০২৬ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামের পাশাপাশি কলকাতার ঐতিহ্যবাহী ভবানীপুর কেন্দ্রেও জয়লাভ করেছেন শুভেন্দু অধিকারী। এই অভাবনীয় সাফল্যের পর...