Tuesday, May 19, 2026

এবার চার বিধায়কের শপথ নিয়েও জটিলতা! রাজভবনের চিঠি বিধানসভাকে, পাঠানো হয়েছে উত্তরও

Date:

Share post:

রাজভবন-বিধানসভা সংঘাত থামবার নয়। উপনির্বাচনে জেতার এক মাস পেরিয়ে শপথগ্রহণের (Oath Takeing) সুযোগ পেয়েছিলেন বরানগরের বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং ভগবানগোলার বিধায়ক রেয়াত হোসেন সরকার। বাংলায় দ্বিতীয় দফা বিধানসভা উপনির্বাচনে জয়ী তৃণমূল প্রার্থীরাও একই সমস্যার সম্মুখীন হতে পারেন বলে অনেকেই মনে করছেন।

রাজ্যের চার বিধানসভা কেন্দ্র— বাগদা, মানিকতলা, বনগাঁ এবং রানাঘাটে উপনির্বাচনের ফল প্রকাশ হয়েছে গত শনিবার। চারটি কেন্দ্রেই জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থীরা। আগামী সোমবার তাঁদের বিধানসভায় আসতে বলা হয়েছে। কিন্তু তাঁদের শপথ গ্রহণ (Oath Takeing) নিয়ে এখনও রাজ্যপালের তরফে ইতিবাচক কোনও ভূমিকা দেখা যায়নি।

এদিকে সোমবার থেকেই বিধানসভার বাদল অধিবেশন শুরু হয়ে যাচ্ছে। আর শপথ নিয়ে বিধায়ক না হলে জয়ী প্রার্থীরা বিধানসভার অধিবেশনে আসতে পারেন না। তাই তাঁদের ডেকে পাঠানোর অর্থ, তাঁরা শপথগ্রহণ করে বিধায়ক হবেন। এমতাবস্থায় বৃহস্পতিবার রাতে হঠাৎই রাজভবন থেকে একটি চিঠি পৌঁছয় বিধানসভায়। বিধানসভা সূত্রে খবর, সেই চিঠিতে রাজভবন বেশ কয়েকটি প্রশ্নের জবাব চেয়েছে বিধানসভার কাছ থেকে। এর মধ্যে একটি প্রশ্নে বিধায়কদের শপথগ্রহণের প্রসঙ্গও রয়েছে।

রাজভবন বিধানসভার কাছে জানতে চেয়েছে, ১) গত উপনির্বাচনে জয়ী সায়ন্তিকাদের শপথবাক্য পাঠ করানোর জন্য রাজ্যপাল বিধানসভার ডেপুটি স্পিকারকে নিজের প্রতিনিধি হিসাবে নিয়োগ করেছিলেন। কিন্তু বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে রাজ্যপাল জানতে পেরেছেন, সায়ন্তিকা এবং রেয়াতকে শপথগ্রহণ করিয়েছেন স্পিকার। বিধানসভাকে দেওয়া চিঠিতে রাজভবনের প্রশ্ন, ওই খবর কি সত্যি? ২) বিধানসভায় অধ্যক্ষ শপথ করানো হোক, এটা বারবার বলা হচ্ছে? এর কারণ কী?

এই দুই বিষয়ে প্রশ্ন তুলে রাজ্যপালের চিঠির পরে অনেকেই মনে করছেন, বিধানসভা উপনির্বাচনের চার জয়ী প্রার্থী— মুকুটমণি অধিকারী, কৃষ্ণ কল্যাণী, মধুপর্ণা ঠাকুর এবং সুপ্তি পাণ্ডের শপথগ্রহণকে কেন্দ্র করে নতুন জটিলতা তৈরি হতে চলেছে।বিধানসভা রাজভবনের সব প্রশ্নের জবাব দিয়েছে বলে সূত্রের খবর। আগামী সোমবার বিএ কমিটির বৈঠক৷ সেখানেই পরবর্তী পদক্ষেপ সংক্রান্ত সিদ্ধান্ত নিতে পারে বিধানসভা।

আরও পড়ুন: নিরাপত্তা খতিয়ে দেখতে একুশে জুলাইয়ের মঞ্চ পরিদর্শনে কলকাতার নগরপাল

 

Related articles

সরকারি খরচে রাশ টানতে কড়া নবান্ন, দফতরগুলিকে একগুচ্ছ নির্দেশিকা মুখ্যসচিবের

রাজ্যের সমস্ত সরকারি দফতরে খরচে লাগাম টানতে এবার কড়া নির্দেশিকা জারি করল নবান্ন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে জারি...

অভিষেকের বাড়িতে পুরসভার নোটিশ, বিল্ডিং প্ল্যান চেয়ে পাঠাল পুর কর্তৃপক্ষ

এবার কলকাতা পুরসভার স্ক্যানারে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কালীঘাট রোড এবং হরিশ মুখার্জি রোডে তাঁর দুটি বাড়ির নির্মাণ...

আরজি কর কাণ্ড: সন্দীপ ঘোষের বিরুদ্ধে এবার আইনি পদক্ষেপের অনুমতি দিল রাজ্য

আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে আইনি পদক্ষেপ (স্যাংশন অব প্রসিকিউশন) করার অনুমতি...

ভবানীপুরের প্রতিটি ওয়ার্ডে খুলবে বিধায়কের অফিস, তবে ৭৭ নম্বরে ব্যতিক্রমী সিদ্ধান্ত শুভেন্দুর

২০২৬ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামের পাশাপাশি কলকাতার ঐতিহ্যবাহী ভবানীপুর কেন্দ্রেও জয়লাভ করেছেন শুভেন্দু অধিকারী। এই অভাবনীয় সাফল্যের পর...