Saturday, May 23, 2026

সাত বছর বয়সে ইন্ডিয়া এবং এশিয়া বুক অফ রেকর্ডসে নাম তুললেন মগড়ার আরাত্রিকা চক্রবর্তী

Date:

Share post:

ক্যারেটেতে নজির গড়লেন বছর সাতেকের ছোট্ট আরাত্রিকা চক্রবর্তী। গড়লেন ইন্ডিয়া এবং এশিয়া বুক অফ রেকর্ডস। আরাত্রিকার সাফল্যে উচ্ছ্বসিত পরিবার থেকে পাড়া-প্রতিবেশিরা।

মগড়ার গজঘণ্টা বকুলতলার বাসিন্দা ছোট্টো আরাত্রিকা। পড়াশোনার পাশাপাশি শেখে নাচ,গান,কবিতা এবং ক্যারেটেও । তবে ছোট্ট আরাত্রিকার ক্যারাটেতে আগ্রহ একটু বেশি। যা দেখে বাবা অভিষেক চক্রবর্তী এবং মা মৈত্রী চক্রবর্তী তিন বছর বয়সে আরাত্রিকাকে ভর্তী করেন স্থানীয় ক্যারাটে কোচিং ক্যাম্পে। আর সেখানেই ঘোরে জীবনের মোড়। ক্যারাটেতে গত বছর দুটি প্রতিযোগিতায় সোনা জেতে আরাত্রিকা। যা দেখে সম্প্রতি রেকর্ডের জন্য আবেদন করেন আরাত্রিকার বাবা অভিষেক বাবু। কোচ শংকর রাউত ও সঞ্জয় দাসের তত্ত্বাবধানে চলতে থাকে কঠোর অনুশীলন। টার্গেট ছিল মিনিটে ৩৫০ পাঞ্চ আরাত্রিকা ৬৯০ টা পাঞ্চ রেকর্ড করে। যেই ভিডিও পাঠানো হয় ইন্ডিয়া এবং এশিয়া রেকর্ডসে। আর সেখানেই গড়েন অনন্য নজির। ৪৮০ টা বৈধ পাঞ্চের জন্য রেকর্ড হয় আরাত্রিকার। গত মঙ্গলবার সেই শংসাপত্র হাতে পায়।

মেয়ের এই সাফল্যে খুশি বাবা-মা কোচ থেকে পরিবারের সকলে। এই নিয়ে অভিষেক চক্রবর্তী বলেন, মেয়ের ইচ্ছা দেখে রেকর্ডের জন্য গত এপ্রিল মাসের শেষের দিকে আবেদন করি। অ্যাপ্রুভাল পাওয়ার পর গত ২৩ শে জুন ভিডিও পাঠাই। শংসাপত্র মেডেল রেকর্ড বুক গতকালই এসে পৌঁছায় বাড়িতে। পড়াশোনার পাশাপাশি মেয়ে খেলাধূলা করতে চাইলে সেটাই করতে দিই কোনো অসুবিধা নেই।

আরও পড়ুন- Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস


Related articles

IPL:কোচ পরিবর্তন করতে চাইছে সিএসকে, বাধা সেই ধোনিই!

২০২৩ সালের পর থেকে আইপিএলে(IPL) সিএসকে ( Chennai Super Kings )দলের সাফল্য নেই। স্টিফেন স্লেফিংয়ের বদলে এবার নতুন...

অনলাইনে বিনামূল্যে আধার আপডেটের সময়সীমা বাড়াল UIDAI

বাড়ল বিনামূল্যে আধার কার্ড আপডেট এর সময়সীমা। সরকারি প্রকল্পের টাকা পাওয়া হোক বা নতুন যোজনার জন্য আবেদন করা,...

কাঁথি পুরসভা ভেঙে দিল পুর ও নগরোন্নয়ন দফতর, মহকুমাশাসকই প্রশাসক

রাজ্যে পালাবদলের পরে পুরবোর্ডগুলিও বিরোধীদের হাত থেকে কেড়ে নিতে চাইছে রাজ্যের বর্তমান শাসকদল- অভিযোগ তৃণমূলের। এবার তৃণমূল পরিচালিত...

তীব্র গরমের মাঝেই দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির অনুকূল পরিবেশ!

জ্যৈষ্ঠের গরমে হাঁসফাঁস দশা কলকাতাসহ দক্ষিণবঙ্গের। শনিবার সকালে আকাশ হালকা মেঘলা থাকলেও বেলা গড়াতেই রোদের প্রচণ্ড তাপে রাস্তায়...