Friday, June 19, 2026

KIFF 2024: চলচ্চিত্র উৎসবে বড় বদল, চেয়ারপার্সন পদ ছাড়ছেন রাজ!

Date:

Share post:

চলতি বছরের কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে (Kolkata International Film festival) চেয়ারপার্সন পদ থেকে নিজেকে সরিয়ে নিচ্ছেন বিধায়ক পরিচালক রাজ চক্রবর্তী (Raj Chakraborty)। গত বছরই তিনি মুখ্যমন্ত্রীকে এই বিষয়ে অনুরোধ করেছিলেন। রাজের সেই কথা মেনে এবার নতুন কাউকে দায়িত্ব দেওয়ার ব্যাপারে আগ্রহী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ৩০তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে (30th KIFF) চেয়ারপার্সনের নতুন মুখ হিসেবে উঠে আসছে জাতীয় পুরস্কারপ্রাপ্ত এক পরিচালকের নাম!

কিফের (KIFF) ২৫-তম বছর থেকে টানা চেয়ারপার্সন পদের দায়িত্ব সামলাচ্ছেন বারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী (Raj Chakraborty)। কিন্তু এবার ক্ষমতা ছাড়তে চান। পরিচালকের কথায় অনেক ‘যোগ্যরা’ রয়েছেন যাঁরা এই কাজ খুব ভালোভাবে সামলাতে পারবেন। তাহলে কি কোথাও গিয়ে ‘অভিমান’ হয়েছে রাজের? প্রশ্ন শুনেই স্বভাবচিত হাসিতে শুভশ্রীর স্বামীর উত্তর, ‘অভিমান’ আসলে তাঁর এক সিনেমার নাম। চলচ্চিত্র উৎসবের অনুভূতির সঙ্গে এই শব্দের কোন যোগ নেই। একটানা কাজ থেকে একটু বিরতি নেওয়ার জন্যই পদ ছাড়ার সিদ্ধান্ত। ২০২৩ সালেই মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন যে ৩০ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের জাঁকজমক আগের বছরগুলোকেও ছাপিয়ে যাবে। সেইমতো প্রস্তুতি শুরু হয়ে গেছে। এ বছর উৎসব শুরু হবে ৪ ডিসেম্বর। চলবে ১১ ডিসেম্বর পর্যন্ত। যে সব পরিচালক, প্রযোজক ছবি উৎসবে দেখাতে চান, প্রতিযোগিতা বিভাগে যোগ দিতে চান তাঁদের পরিচালিত-প্রযোজিত ছবি জমা দেওয়ার শেষ তারিখ ৩১ অক্টোবর। কিন্তু এত বড় দায়িত্ব সামলাবেন কে? শোনা যাচ্ছে রাজের কুর্সি সামলাতে চলেছেন পরিচালক গৌতম ঘোষ (Gautam Ghosh)। তিনি এই নিয়ে মন্তব্যে নারাজ। পরিচালক জানিয়েছেন, তিনি এই মুহূর্তে রোমে। তাঁর আগামী ছবির প্রিমিয়ার সেখানে হবে। আপাতত তিনি সে সব নিয়ে ব্যস্ত। তবে রাজ এই খবর একেবারে অস্বীকার করেননি। তিনি বলেন, চূড়ান্ত ঘোষণা করবেন মুখ্যমন্ত্রী নিজেই।


Related articles

আলাদা কোনও ব্লক হয় না, স্পিকারকে সংবিধান খুলে দেখিয়ে এলেন অভিষেক

দলের কী পরিস্থিতি? তা জানতেই শুক্রবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) ডেকেছিলেন লোকসভার অধ্যক্ষ ওম...

জনকল্যাণ শিবিরে কতজনকে পরিষেবা, পরিসংখ্যান প্রকাশ মুখ্যমন্ত্রীর

রাজ্য সরকারের (Govt of West Bengal) জনকল্যাণ শিবিরে ৫৪টি প্রকল্পের জন্য চার দিন ধরে নাম নথিভুক্তকরণ প্রক্রিয়া শেষ...

FIFA World Cup: হাইতি ম্যাচের আগে চোটের সমস্যায় ব্রাজিল, বদল হবে প্রথম একাদশেও?

প্রথম ম্যাচে প্রত্যাশা অনুসারে পারফরম্যান্স করতে পারেনি  ব্রাজিল(Brazil)। মরক্কোর বিরুদ্ধে আটকে যাওয়ার পর শনিবার বিশ্বকাপের(FIFA World Cup) দ্বিতীয়...

আরজি কর কাণ্ডে ইন্দিরা-সহ ২ সাসপেন্ডেড অফিসারের বয়ান রেকর্ড

কলকাতার আরজি কর (R G Kar Case) হাসপাতালে চিকিৎসক তরুণীর ধর্ষণ - খুনের ঘটনায় এবার তৎকালীন ডিসি সেন্ট্রাল...