Friday, June 5, 2026

এবার ভাঙন সব্যসাচীর পরিবারে? বিচ্ছেদের জল্পনার মাঝেই নয়া পোস্ট অর্জুনের

Date:

Share post:

টলিপাড়ায় কান পাতলে শুধুই বিবাহ বিচ্ছেদের খবর ঘোরাফেরা করছে। যিশু – নীলাঞ্জনার দাম্পত্যের দূরত্ব বাড়ার খবরের মাঝেই নয়া গুঞ্জন সব্যসাচী চক্রবর্তীর (Sabyasachi Chakroborty) পরিবারের ভাঙন নিয়ে। তাঁর ছোট ছেলে অভিনেতা অর্জুন চক্রবর্তী (Arjun Chakraborty) ও শ্রীজা সেনের মধ্যে নাকি সম্পর্ক আর আগের মতো নেই। অর্জুনের সব ছবি ডিলিট করে সোশ্যাল মিডিয়ায় নাকি স্বামীকে ফলো করা বন্ধ করেছিলেন চক্রবর্তী পরিবারের ছোট বৌমা! শনিবার রাতে আচমকাই এই খবর রটে যায়। যদিও রবিবাসরীয় সকালে জল্পনায় জল ঢাললেন অর্জুন নিজেই।

অভিনেতা অর্জুন (Arjun Chakraborty) ও শ্রীজার (Sreeja Sen) সম্পর্ক বহুদিনের। দীর্ঘ বন্ধুত্বের পর সাত পাকে বাঁধা পড়েছিলেন যুগলে। তাঁদের একটি কন্যাসন্তানও রয়েছে। সেই সাজানো গোছানো সংসারে ফাটল ধরার খবরে চিন্তায় পড়েছিলেন অর্জুন অনুরাগীরা।তবে জল্পনাকে বেশিদূর এগোতে না দিয়েই রবিবার সোশ্যাল মিডিয়ায় স্ত্রীর সঙ্গে ছুটি কাটানোর একটি ছবি পোস্ট করে অর্জুন সবটা পরিষ্কার করে দিলেন। লিখলেন, ‘এই বছরের শুরুর দিকে রৌদ্রোজ্জ্বল গ্রীনিচের বাইরে, যখন আমরা গ্রীষ্মের সবচেয়ে স্মরণীয় ছুটি কাটিয়েছি। খোলা জায়গার সৌন্দর্য এবং প্রকৃতির প্রশান্তি সত্যিই দারুণ।’বোঝাই যাচ্ছে এক পোস্টেই ভুয়ো খবরকে উড়িয়ে দিলেন সব্যসাচী -মিঠুর কনিষ্ঠ পুত্র।


Related articles

দিল্লিতে মারাত্মক কাণ্ড, ফ্ল্যাট থেকে উদ্ধার বাঙালি অধ্যাপিকার রক্তাক্ত দেহ! 

দিল্লি বিশ্ববিদ্যালয়ের (Delhi University) সহকারী অধ্যাপিকা দেবস্মিতা পালের (Debosmita Paul) রক্তাক্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। মাথায় ভারী বস্তু...

রেশন কার্ড বাতিল নিয়ে বড় নির্দেশিকা, ‘ভুয়ো’ উপভোক্তা ছাঁটাইয়ে কী পদক্ষেপ নবান্নের

এসআইআরের চূড়ান্ত রিপোর্টের উপর ভিত্তি করে রাজ্যে 'অযোগ্য' রেশন উপভোক্তাদের কার্ড বাতিল (Ration Card Cancellation) সংক্রান্ত নির্দেশিকা জারি...

কমলা সর্তকতা কলকাতায়, সাতসকালে প্রবল বৃষ্টিতে জলমগ্ন শহরের একাধিক রাস্তা

শুক্রবার ভোরের আলো ফুটতে না ফুটতেই আকাশ কালো করে প্রবল ঝড়-বৃষ্টির সাক্ষী রইল মহানগর (Kolkata Rain)। একই ছবি...

শান্তি ও উন্নয়ন, বুদ্ধ পিস অ্যাওয়ার্ডের মঞ্চে বার্তা মন্ত্রী দিলীপ ঘোষের

রবীন্দ্রতীর্থের সান্ধ্য আসরে চাঁদের হাট। সমাজসেবা এবং বিশ্ব শান্তি প্রসারের ধারাকে কুর্নিশ জানাতে শহর কলকাতায় বসেছিল ‘আন্তর্জাতিক বুদ্ধ...