Thursday, June 25, 2026

ডেপুটি স্পিকার থেকে কানওয়ার যাত্রা, সর্বদল বৈঠকে কোণঠাসা বিজেপি

Date:

Share post:

সোমবার থেকে সংসদে শুরু হচ্ছে বর্ষা অধিবেশন। তার আগে কেন্দ্র সরকারের ডাকা সর্বদল বৈঠকে কার্যত বিজেপি নিজেই কোণঠাসা। বাজেট পেশের আগে সর্বদল বৈঠক ডাকা হলেও দেশের একাধিক বিতর্কিত ইস্যুতে আলোচনার দাবি জানিয়ে বৈঠক উত্তাল করলেন বিরোধীরাই। এমনকি শরিক ও সমর্থক দলগুলির দাবি ঘিরেও তৈরি হল বিতর্ক।

স্পিকার নির্বাচন হলেও লোকসভার ডেপুটি স্পিকার নির্বাচনে এখনও ঢিলেমি বিজেপির। বিরোধী জোটের পক্ষ থেকে ডেপুটি স্পিকার পদের দাবি করা হলেই বিজেপির কাছে স্পষ্ট হয়ে যায় এই পদের জন্য ভোটাভুটি হলে বিরোধীদের পক্ষেই রায় যাবে। ফলে কৌশলী পদক্ষেপে সেই পদ খালি রেখেছে বিজেপি। এবার সেই পদে বিরোধী পক্ষ থেকে ডেপুটি স্পিকার নির্বাচনের দাবি সর্বদল বৈঠকে জানান কংগ্রেস সাংসদ গৌরব গোগোই। সেই সঙ্গে NEET ও NET পরীক্ষায় দুর্নীতি নিয়েও সরব হন তিনি।

বৈঠকে কানওয়ার যাত্রা নিয়ে উত্তরপ্রদেশ সরকারের অসাংবিধানিক নীতির সমালোচনা করা হয়। কংগ্রেসের পাশাপাশি সমাজবাদী পার্টি ও আপ এই বিষয়টি নিয়ে সরব হয়। ইতিমধ্যেই এনডিএ জোট শরিকরা এই নিয়মের বিরোধিতায় সরব হয়েছে।

বিরোধীদের পাশাপাশি এনডিএ জোট শরিকরা এই বৈঠকে উপস্থিত ছিলেন। ২১শে জুলাই শহিদ দিবস থাকায় তৃণমূলের পক্ষ থেকে কোনও প্রতিনিধি উপস্থিত থাকতে পারেননি। বিহারের জেডিইউ, অন্ধ্রপ্রদেশের ওয়াইএসআর কংগ্রেস ও ওড়িশার বিজেডির পক্ষ থেকে রাজ্যগুলির স্পেশাল ক্যাটাগরি স্ট্যাটাসের জন্য আবেদন করা হয়। তবে অন্ধ্রপ্রদেশের ক্ষমতায় থাকার পরেও চন্দ্রবাবু নাইডুর টিডিপির পক্ষ থেকে এই স্ট্যাটাসের দাবিতে কোনও আবেদন না আসার সমালোচনা করে কংগ্রেস।

Related articles

শিলিগুড়িতে মূক ও বধির মহিলাকে গণধর্ষণ! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ পরিবারের

ভোটের আগে ‘বেটি বাঁচাও’ স্লোগান দিয়ে মাঠ কাঁপানো বিজেপি যে নারী নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ, তা আরও একবার...

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...