Thursday, May 14, 2026

সংযুক্ত আরব আমিরশাহীকে হারিয়ে এশিয়া কাপের সেমির পথে টিম ইন্ডিয়া

Date:

Share post:

এশিয়া কাপের দ্বিতীয় ম্যাচে দুরন্ত জয় পেল ভারতীয় দল। এদিন সংযুক্ত আরব আমিরশাহীকে হারালো ৭৮ রানে। টিম ইন্ডিয়ার হয়ে ব্যাট হাতে দাপট অধিনায়ক হরমনপ্রীত কৌর এবং রিচা ঘোষের। এই জয়ের ফলে সেমিফাইনালের পথে আরও একধাপ এগোল টিম ইন্ডিয়া।

ম্যাচে এদিন প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৫ উইকেট হারিয়ে ২০১ রান করে ভারতীয় দল। টিম ইন্ডিয়ার হয়ে ব্যাট হাতে দাপট হরমনপ্রীত কৌর এবং রিচা ঘোষের। ৬৬ রান করেন হরমনপ্রীত। ৬৪ রানে অপরাজিত রিচা। ৩৭ রান করেন শেফালি ভার্মা। ১৩ রান করেন স্মৃতি মান্ধনা। সংযুক্ত আরব আমিরশাহীর হয়ে দুই উইকেট নেন কাভিশা। একটি উকেট নেন , সামাইরা এবং হটচান্দানী।

জবাবে ব্যাট করতে নেমে ১২৩ রানে গুটিয়ে যায় সংযুক্ত আরব আমিরশাহী। সংযুক্ত আরব আমিরশাহীর হয়ে ৪০ রান করেন কাভিশা। ৩৮ রান করেন এশা রোহিত অজা। ভারতের হয়ে ২ উইকেট নেন দীপ্তি শর্মা।। একটি করে উইইকেট নেন , রেনুকা ঠাকুর শিং, তানুজা কানওয়ার, পুজা বস্ত্রকার এবং রাধা যাদব।

আরও পড়ুন- গম্ভীর নন, নেতা হিসাবে হার্দিককে পছন্দ নয় প্রধান নির্বাচক অজিত আগারকারের : সূত্র


Related articles

ভিডিও কলে উচ্চমাধ্যমিকে রাজ্যের ২ কৃতীকে অভিনন্দন মুখ্যমন্ত্রীর

রাজ্যের দুই কৃতী ছাত্রছাত্রীর অসাধারণ সাফল্যে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Chief Minister Subhendu Adhikari)। উচ্চমাধ্যমিক (Higher Secondary)...

আইপিএলের মঞ্চে ভালো খেলার পুরস্কার, সিনিয়র দলে প্রোমোশন বৈভবের

বয়স মাত্র ১৫, কিন্তু ব্যাট হাতে তাঁর আত্মবিশ্বাস ও আগ্রাসন নজর কেড়েছে ক্রিকেট মহলের। সেই প্রতিভার স্বীকৃতি মিলল...

টুটুকে নিয়ে সুপার জায়ান্টের পোস্ট বিতর্কে দেবাশিসের জবাব ,আবেগপ্রবণ বার্তা সৃঞ্জয়ের

প্রয়াত টুটু বোসকে(Tutu Bose) শ্রদ্ধা জানিয়েই ডার্বির প্রস্তুতি শুরু মোহনাগানের। বাগান রত্ন প্রয়াত স্বপনসাধন বোসকে(টুটু) শ্রদ্ধা জানিয়ে বৃহস্পতিবার...

ভোট পরবর্তী হিংসা মামলায় মমতার সওয়ালেই মান্যতা! পুলিশকে কড়া নির্দেশ প্রধান বিচারপতির বেঞ্চের

দীর্ঘ বছর পরে কালো কোট পরে এজলাসে দাঁড়িয়ে সওয়াল করলেন তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আর সেই...