Thursday, May 14, 2026

আয়ুষ চিকিৎসা পরিকাঠামো উন্নয়নে জোর, জেলায় জেলায় বিডিওদের বিশেষ নির্দেশ নবান্নের

Date:

Share post:

জেলায় জেলায় আয়ুষ চিকিৎসা পরিকাঠামো আরও মজবুত করতে রাজ্য সরকার উদ্যোগী হয়েছে। আযুষ চিকিৎসা কেন্দ্র গুলিতে ঘর, চিকিৎসা সরঞ্জাম, কম্পিউটার ও ইন্টারনেট সংযোগ সহ যাবতীয় পরিকাঠামো তৈরির জন্য জেলাশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে ।

প্রসঙ্গত রাজ্য সরকারের উদ্যোগে সব জেলাতেই আয়ুষ চিকিৎসা কেন্দ্র তৈরির করা হয়েছে। অথচ পরিকাঠামোর ঘাটতির করাণে সেগুলিকে ঠিকমতো ব্য়বহার করা যাচ্ছে না। কয়েকটি জেলার বিরুদ্ধে এনিয়ে গা ছাড়া মনোভাব দেখানোর অভিযোগ উঠেছে। অনেক কেন্দ্রে ইন্টারনেট পরিষেবা না থাকায় কেন্দ্রীয় আযুষ পোর্টালে তথ্য আদান প্রদান করতে পারছেন না। গ্রামাঞ্চলে এই চিকিৎসা পদ্ধতিকে জনপ্রিয় করতে আয়ুষ চিকিৎসকদের জন্য কেন্দ্রীয় সরকার ইতিমধ্যেই পোর্টাল তৈরি করেছে। যার সাহায্যে চিকিৎসকরা বিভিন্ন ধরনের রোগীর সমস্যার কথা নথিভুক্ত করে বিশেষজ্ঞদের পরামর্শ পেতে পারেন। জেলাশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে, সরকারি ডিসপেন্সারিতে আয়ুষ চিকিৎসকদের জন্য কম্পিউটার ও ইন্টারনেট পরিষেবার ব্যবস্থা করতে।স্বাস্থ্য দফতরের রিপোর্ট বলছে, রাজ্যের বিভিন্ন জেলায় ১১৭৮টি সরকারি ডিসপেন্সারি বা ক্লিনিক খোলা হয়েছে। যেখানে ১২৪০ জন চিকিৎসক রয়েছে। এদের যাতে সছিকভাবে রোগী পরিষেবার কাজে ব্যবহার করা যায় তা নিশ্চিত করতে বলা হয়েছে।

আরও পড়ুন- আইসক্রিম কারখানার ফ্রিজের মধ্যে থেকে উদ্ধার কর্মীর নগ্ন দেহ, চাঞ্চল্য মালদহে

 

 

Related articles

আজ উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ, সাড়ে দশটায় আনুষ্ঠানিক ঘোষণার পর ওয়েবসাইটে দেখা যাবে রেজাল্ট

আজ প্রকাশিত হতে চলেছে চলতি বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল (HS Result 2026) । বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় উচ্চমাধ্যমিক...

সাসপেন্ড দমকল আধিকারিক: তিলজলার ঘটনায় কর্পোরেশনকে নোটিশ, জানালেন অগ্নিমিত্রা

তিলজলার আগুনের ঘটনায় একের পর এক পদক্ষেপ বর্তমান রাজ্য সরকারের। বুধবারই ভাঙা শুরু হয়েছে বাড়ি। জমা পড়েছে দমকল...

টলিউডে ক্ষমতার পালাবদল: চার বিধায়ককে দায়িত্ব দিলেন শুভেন্দু

বাংলা চলচ্চিত্র জগতের এক ঝাঁক কৃতি তারকা এবার বিজেপির বিধায়ক হিসাবে রাজ্যে জায়গা করে নিয়েছেন। সেই সময়ই টলিউডে...

মজাদার চ্যালেঞ্জে ‘মুচমুচে’ প্রমাণ, বিশ্বের সেরা ফ্রেঞ্চ ফ্রাইজের দাবি ওয়াও মোমোর

ফ্রেঞ্চ ফ্রাই খেতে কে না ভালোবাসে! কিন্তু গরম প্যাকেট খোলার কিছুক্ষণ পরেই তা নেতিয়ে গেলে মন খারাপ হওয়াটাই...