Sunday, April 26, 2026

ভারতের নতুন কোচ মার্কেজকে শুভেচ্ছা স্টিম্যাচের, কী বললেন তিনি ?

Date:

Share post:

ভারতীয় ফুটবল দলের নতুন কোচ হয়েছেন মানোলো মার্কেজ। ইগর স্টিম্যাচের ছেড়ে যাওয়া কোচের পদে বসেছেন এফসি গোয়ার এই কোচ। আর এবার মার্কেজকে শুভেচ্ছা জানালেন স্টিম্যাচ। সঙ্গে দিয়েছেন সতর্কবার্তাও। মার্কেজকে স্টিম্যাচ জানিয়েছেন, চলার পথ মোটেও সরল হবে না।

নিজের সোশ্যাল মিডিয়ায় স্টিম্যাচ মার্কেজকে শুভেচ্ছা জানিয়ে বলেন, “ ডিয়ার মানোলো, ভারতীয় ফুটবল দলের হেড কোচ হওয়ায় অভিনন্দন জানাই। এই জার্নি মোটেও সুগম হবে না। কিন্তু ভারতীয় ফুটবলারদের সঙ্গে তোমার কাজ করার অভিজ্ঞতা সব কিছু বলে দিচ্ছে। ব্লু টাইগার্সকে পরবর্তী পর্যায়ে পৌঁছে দেওয়ার জন্য তুমিই যোগ্য ব্যক্তি। শুভেচ্ছা রইল বন্ধু।“স্টিম্যাচের জায়গায় তিন বছরের জন্য ভারতীয় কোচ হিসাবে চুক্তিবদ্ধ হয়েছেন এফসি গোয়ার মানোলো। একাধারে তিনি জাতীয় কোচ। আবার আরেক পাশে তিনি এফসি গোয়ার কোচ।

 

View this post on Instagram

 

A post shared by Igor Štimac (@stimacigor)

অপরদিকে , বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের তৃতীয় রাউন্ডে টিম ইন্ডিয়া পৌঁছতে না পারায় বরখাস্ত করা হয় স্টিম্যাচকে।

আরও পড়ুন- প্যারিস অলিম্পিক্সের আগে অবসরের ইঙ্গিত নাদালের


Related articles

রবিবার সকালে আকাশের মুখ ভার, দুপুরের পরেই ঝড়বৃষ্টির পূর্বাভাস!

প্রবল গরম থেকে সাময়িক স্বস্তি মিলবে কি, সকালে আকাশের চেহারা দেখে ঠিক এমন প্রশ্নই ঘোরাফেরা করছে দক্ষিণবঙ্গবাসীর মনে।...

পদযাত্রা থেকে জনসভা, আজ নিজের কেন্দ্রে ভোট প্রচারে মমতা 

বিধানসভা নির্বাচনের শেষ দফায় হাইভোল্টেজ ভবানীপুর (Bhawanipur) কেন্দ্রে তৃণমূল প্রার্থী স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বাংলার...

সোনা পাপ্পু মামলায় রবিবার সকালে শহরে ফের ইডি হানা

বাংলার বিধানসভা নির্বাচনের শেষ দফা শুরুর আগে কেন্দ্রীয় এজেন্সির অতি সক্রিয়তা। একদিকে যখন মহানগরীতে জোরকদমে চলছে প্রচার, ঠিক...

চারমিনার এক্সপ্রেসে ভয়াবহ অগ্নিকাণ্ড, প্রশ্নের মুখে যাত্রী নিরাপত্তা

ফের একবার প্রশ্নের মুখে যাত্রী সুরক্ষা! চারমিনার এক্সপ্রেসের (Charminar Express) এস-৫ কোচে হঠাৎ আগুন লেগে যাওয়ায় ঘটনায় তীব্র...