Friday, May 15, 2026

‘ভুয়ো’ শিক্ষকদের বেতনের অর্থ পুনরুদ্ধারে এসএসসির পদক্ষেপ জানতে চাইল হাই কোর্ট

Date:

Share post:

শিক্ষক নিয়োগ মামলায় ‘ভুয়ো’ শিক্ষকদের বেতনের অর্থ পুনরুদ্ধারে রাজ্যের পদক্ষেপ জানতে চাইল কলকাতা হাই কোর্ট। পরবর্তী শুনানির দিন এই সংক্রান্ত রিপোর্ট রাজ্যকে জমা দিতে হবে আদালতে। ঘটনার সূত্রপাত মুর্শিদাবাদের সুতির গোথা এ রহমান হাই স্কুলে শিক্ষক নিয়োগ নিয়ে। সেই নিয়োগ বেআইনি ছিল বলে অভিযোগ ওঠে। মামলা হয় হাই কোর্টে। সেই মামলাতেই প্রকাশ্যে আসে বেশ কয়েক জন ভুয়ো শিক্ষকের নিয়োগ সংক্রান্ত তথ্য। অভিযোগ ওঠে, তাঁরা নথি জাল করে চাকরি পেয়েছেন। ওই ঘটনায় সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাই কোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু। তদন্ত এগোতেই, রাজ্যের আরও পাঁচ ভুয়ো শিক্ষকের নাম সামনে আসে। বিচারপতি বসু জানান, ওই শিক্ষকদের বেতন সরকারি কোষাগার থেকে দেওয়া হয়েছে। সেই টাকা ফেরত নিতে হবে রাজ্যকে।

এই মামলায় এসএসসি পশ্চিমাঞ্চলের চেয়ারম্যান এখনও জেল হেফাজতে। অভিযোগ উঠেছে, ওই চেয়ারম্যানের বিরুদ্ধে কোনও বিভাগীয় পদক্ষেপ করা হয়নি । মঙ্গলবার এই বিষয়টি নিয়েও প্রশ্ন তুলেছে হাই কোর্ট। এসএসসির কাছে বিচারপতি বসু জানতে চান, আদালত বলার পরেও কেন তাঁর বিরুদ্ধে পদক্ষেপ করতে এত দেরি হচ্ছে। কেন চেয়ারম্যানের বিরুদ্ধে বিভাগীয় পদক্ষেপ করা হয়নি। পরবর্তী শুনানিতে আদালতে এর কারণ ব্যখ্যা করতে হবে এসএসসিকে। আগামী ১২ অগস্ট হাই কোর্টে এই মামলার পরবর্তী শুনানি।

 

Related articles

পালাবদল হতেই রাজ্যের তিন বড় প্রকল্পে অনুমোদন রেলমন্ত্রীর

রাজ্যে পালাবদল হতেই রেলের তিনটি বড় প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। আগের সরকারের আমলে বারবার বাংলার প্রতি কেন্দ্রীয় বঞ্চনার...

IPL: দাদার থেকে টিপস পেলেন গিল! ইডেনের গ্যালারিতে তারকা অতিথিক3

শনিবার গুজরাট টাইটান্স কেকেআর(KKR) ম্যাচে আগে শুক্রবার ইডেনে তারকা অতিথি সিনিয়র গিল। শুক্রবার ইডেনে গুজরাট দল অনুশীলনে নামতেই ক্লাব...

ভোজশালা মন্দিরই! নমাজের জন্য অন্য জায়গা খুঁজে নেওয়ার নির্দেশ মধ্যপ্রদেশ হাই কোর্টের

বিতর্কিত ভোজশালা মন্দির-কমল মওলা মসজিদ মামলায় ঐতিহাসিক রায় দিল মধ্যপ্রদেশ হাই কোর্ট (Madhya Pradesh High Court)। শুক্রবার দীর্ঘ...

ভোট লুঠ হয়েছে, গণতান্ত্রিক উপায়ে বদলা নেব: মমতা, তৃণমূল নেতৃত্বকে আক্রান্ত কর্মীদের পাশে দাঁড়ানোর নির্দেশ

ভোট লুঠ হয়েছে। গণতান্ত্রিক উপায়ে এর বদলা নেব। শুক্রবার, কালীঘাটে পরাজিত প্রার্থীদের নিয়ে বৈঠক মত তৃণমূল (TMC) সভানেত্রী...