Wednesday, May 13, 2026

এশিয়া কাপের সেমিফাইনালে ভারত

Date:

Share post:

এশিয়া কাপের সেমিফাইনালে ভারতীয় দল। এদিন নেপালকে হারাল ৮২ রানে। টিম ইন্ডিয়ার হয়ে ব্যাট হাতে দাপট শেফালি ভার্মার। ৮১ রান করেন তিনি। বল হাতে দাপট দীপ্তি শর্মার।

ম্যাচে এদিন টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক হরমনপ্রীত কৌর। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৩ উইকেট হারিয়ে ১৭৮ রান করে টিম ইন্ডিয়া। ভারতের হয়ে ব্যাট হাতে দাপট শেফালি ভার্মার। ৪৭ রান করেন হেমালথা। ২৮ রান করেন রডরিগেজ। নেপালের হয়ে ২ উইকেট সিতা রানা মাগারের। ১ টি উইকেট কবিতা জোশির।

জবাবে ব্যাট করতে নেমে ৯৬ রানে গুটিয়ে যায় নেপাল। নেপালের হয়ে সর্বোচ্চ রান সিতা রানা মাগারের। ১৪ রান অধিনায়ক ইন্দু বার্মার। ১৭ রান বিন্দুর। ভারতের হয়ে তিন উইকেট দীপ্তি শর্মার। দুটি করে উইকেট অরুন্ধতী রেড্ডি এবং রাধা যাদবের। একটি উইকেট রেনুকা ঠাকুর সিং-এর।

আরও পড়ুন- শুরুর আগেই অলিম্পিক্সে কোভিডের হানা, আক্রান্ত দুই : সূত্র


Related articles

নতুন বাস কেনা, মহিলাদের ভাড়ায় ছাড়: সরকারি সিদ্ধান্তে বাস সংগঠনের একাধিক প্রশ্ন

রাজ্যের ক্ষমতায় আসার পরে একের পর এক নতুন সিদ্ধান্ত ঘোষণা করেছে বিজেপির সরকার। পরিবহন তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ।...

দুধের প্যাকেটে জ্বালানির আঁচ, মধ্যবিত্তের পকেটে টান দিয়ে দাম বাড়ল আমুলের

একেই মূল্যবৃদ্ধির বাজারে নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের, তার ওপর এবার পকেটে টান দিয়ে দাম বাড়ল দুধের। লিটার পিছু...

চিংড়িহাটায় মেট্রোর অসমাপ্ত কাজ শুরু: পরপর দুই সপ্তাহ ৬০ ঘণ্টা করে যান নিয়ন্ত্রণ

দুই পথের যান নিয়ন্ত্রণ করে এবার শুরু হচ্ছে চিংড়িহাটা এলাকায় মেট্রোর বাকি থাকা সংযোগস্থল তৈরির কাজ। দুই দফায়...

বিধানসভার প্রথম দিন: শুরু শপথগ্রহণ, সদস্য হলেন ১৪৪ বিধায়ক

বুধবার থেকে রাজ্য বিধানসভায় শুরু হল অষ্টম বিধানসভার নবনির্বাচিত সদস্যদের শপথগ্রহণ পর্ব। অধিবেশনের প্রথম দিনেই বিধায়ক হিসেবে শপথ...