Wednesday, February 11, 2026

কোভিড সারিয়ে স্বাভাবিক ছন্দে, বুধেই হোয়াইট হাউস থেকে জাতির উদ্দেশে ভাষণ বাইডেনের

Date:

Share post:

দিনকয়েক আগেই কোভিডে (Covid) আক্রান্ত হয়ে প্রেসিডেন্ট (President) নির্বাচন (Election)থেকে সরে দাঁড়িয়েছিলেন। এরপর কয়েকদিন আইসোলেশনে থাকার পর কোভিডমুক্ত হলেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন (Joe Biden)। চিকিৎসকরা জানিয়েছেন হোয়াইট হাউসে (White House)ফিরতে কোন ও সমস্যা নেই বাইডেনের। সংবাদমাধ্যম সূত্রে খরব, মঙ্গলবারই নিজের বাসভবনে ফিরে এসেছেন প্রেসিডেন্ট। এদিকে বুধবারই জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার কথা বাইডেনের। প্রেসিডেন্ট নির্বাচনে থেকে নিজেকে সরিয়ে আনার পর এটাই বাইডেনের প্রথম ভাষণ। বুধবার হোয়াইট হাউস থেকে বাইডেন কী বার্তা দেন সেদিকে নজর থাকবে।


এদিকে ধীরে ধীরে সুস্থতার কথা সোশ্যাল মিডিয়ায় নিজেই জানান বাইডেন। তিনি লেখেন, আমি এখন অনেকটাই ভালো বোধ করছি। তারপরই তিনি বলেন, হোয়াইট হাউসে ফিরতে পেরে আমি খুশি। ইতিমধ্যে বাইডেনের কোভিড রিপোর্ট হোয়াইট হাউসের সচিবের কাছে জমা দেওয়া হয়েছে। উল্লেখ্য, ডেমোক্র্যাটদের একটা বড় অংশ বাইডেনকে নিয়ে নেতিবাচক মনোভাব দেখিয়েছে। তাঁর পরিবারও বাইডেনের ভোটে লড়ার সিদ্ধান্তের বিষয়ে সায় দেয়নি। একদিকে বয়সের ভার তো অন্যদিকে শারিরীক সমস্যা, দুয়ে মিলে রবিবার বাইডেন ঘোষণা করেন, তিনি আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে লড়বেন না। এরপর গত ১৭ জুলাই বাইডেনের কোভিড পজিটিভ আসে। তারপরই প্রচার কর্মসূচি অসম্পূর্ণ রেখে নিভৃতবাসে যেতে হয় তাঁকে।


তবে বাইডেনের উত্তরসূরি হিসাবে নির্বাচনে ডেমোক্র্যাট শিবির থেকে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস প্রতিদ্বন্দ্বিতা করার দৌড়ে এগিয়ে রয়েছেন‌। কমলা জানান, প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসাবে লড়ার জন্য ডেমোক্র্যাট শিবিরের অন্দরে প্রয়োজনীয় সমর্থন পেয়েছেন তিনি। তবে এখনই প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসাবে পাকাপাকিভাবে কমলার নাম ঘোষণা করছে না ডেমোক্র্যাটরা। সেজন্য এখনও সপ্তাহ দু’য়েকের অপেক্ষা। অগাস্টের ৭ তারিখ আনুষ্ঠানিক ভাবে মনোনয়ন ঘোষণা করা হবে।


spot_img

Related articles

থাইল্যান্ডের স্কুলেও বন্দুকবাজের হামলা, আটক ১৮ বছরের তরুণ

কানাডার (Canada) ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার স্কুলে বন্দুকবাজের আতঙ্ক ছড়িয়ে পড়ল থাইল্যান্ডে (Thailand)। বুধবার দক্ষিণ থাইল্যান্ডের...

বাংলার ‘প্যাড ওম্যান’: স্বীকৃতি মুখ্যমন্ত্রীর

রিলে আমরা প্যাড ম্যান দেখেছিলাম। এবার রিয়েল দেখা গেল প্যাড ওম্যানকে। তিনি প্রীতি মিঞ্জ (২৮)। চা বাগানের মহিলাদের...

বক্স অফিসে ‘মর্দানি’র দাপট নিয়ে কালীঘাটে ‘বলিউড কুইন’ রানি! সঙ্গে দেবশ্রী

বর্তমানে বলিউডের (Bollywood) সর্বত্রই এখন চর্চার কেন্দ্রে রানি মুখোপাধ্যায় (Rani Mukherjee) ও তাঁর সদ্য মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘মর্দানি ৩’...

সাধারণ যাত্রী থেকে পর্যটক সবার দায়িত্ব তাঁর: ৫৫ বছরে ইতিহাস সরিতার

এভাবেও শুরু করা যায়। ৫৫ বছর বয়সে সেটাই করে দেখালেন গোর্খা কন্যা সরিতা ইয়োমো। সেই সঙ্গে দার্জিলিংয়ের ঐতিহ্যবাহী...