Thursday, April 23, 2026

অলিম্পিক্সের উদ্বোধনী অনুষ্ঠানে ধোঁয়াশা, ধর্মঘটে ৩০০ নৃত্যশিল্পী!

Date:

Share post:

হাতে আর মাত্র ৪৮ ঘণ্টা, তারপরই প্যারিস অলিম্পিক্সের (Paris Olympics 2024) জাঁকজমক উদ্বোধনী অনুষ্ঠান। কিন্তু হঠাৎ করেই কর্মকর্তা এবং আয়োজকদের কপালে ভাঁজ। বেতনে অসাম্যের অভিযোগে ধর্মঘটে ৩০০ নৃত্যশিল্পী! যা পরিস্থিতি তাতে অলিম্পিক্সের উদ্বোধনী অনুষ্ঠান (Olympics opening ceremony) হওয়া নিয়ে তৈরি হয়েছে জটিলতা।

শুক্রবার ভারতীয় সময় রাত নটায় অলিম্পিক্সের উদ্বোধন হওয়ার কথা। বিশেষ আকর্ষণ শ্যেন নদীতে প্যারেড। বেশ কিছুদিন ধরে এই সংক্রান্ত ট্রেনিংও চলেছে। অনুষ্ঠানে থাকার কথা তিন হাজার ডান্সারের। সবকিছু যখন প্রস্তুত তখনই বেঁকে বসেছেন নৃত্যশিল্পীরা। এসএফএ-সিজিটি সংগঠনের ৩০০ শিল্পীর দাবি, অলিম্পিক্সের দায়িত্বে থাকা পুলিশকর্মী ও পুরকর্মীদের ১ লক্ষ ৭২ হাজার টাকা বেতন হিসাবে দেওয়া হচ্ছে। অথচ, উদ্বোধনের সঙ্গে যুক্ত নৃত্যশিল্পীদের পর্যাপ্ত বেতন দেওয়া হচ্ছে না। তাই পারিশ্রমিকে অসাম্যতার অভিযোগ তুলে ধর্মঘটে নেমেছেন তাঁরা। এসএফএ-সিজিটি (SFA-CGT) সংগঠনের সঙ্গে মঙ্গলবার অলিম্পিকসের আয়োজকদের বৈঠক হয়। সেখানে ১০ হাজার টাকা অতিরিক্ত দেওয়ার প্রস্তাব দেন তাঁরা। সেই প্রস্তাব নাকচ করে দিয়েছেন নৃত্যশিল্পীরা। আবার ফ্রান্সের বেসরকারি সংস্থায় থাকা বেশ কিছু কর্মীও ধর্মঘটের হুঁশিয়ারি দিয়েছেন। গ্রীষ্মকালীন ছুটির মধ্যে কাজ চালিয়ে যাওয়ার জন্য অতিরিক্ত বোনাসের দাবি তাঁদের। সবমিলিয়ে ধোঁয়াশায় বিশ্বের অন্যতম বড় প্রতিযোগিতার সূচনা অনুষ্ঠান।


Related articles

প্রবল গরমে ভোট: প্রাণ গেল আরও ৪ ভোটারের

প্রচণ্ড গরম আর দীর্ঘ লাইনের চাপের মধ্যেই শুরু হয়েছিল পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Elections) প্রথম দফার...

কেন এত ভোটদান? প্রথম দফার ভোটদানের হারের ব্যাখ্যা মমতার, কটাক্ষ মোদির প্রচারকে

বাংলায় বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণে বিকেল ৩টে পর্যন্ত ভোট পড়েছে প্রায় ৭৯ শতাংশ। চৌরঙ্গীর দলীয় প্রার্থী নয়না...

রেকর্ড ভোটদান তামিলনাড়ুতে: ভোট দিলেন রজনীকান্ত, ধনুশ থেকে আটলি

বাংলার পাশাপাশি ২৩ এপ্রিল দেশের গুরুত্বপূর্ণ রাজ্য তামিলনাড়ুতেও বিধানসভা নির্বাচন শান্তিপূর্ণভাবে হয়। এবার এই রাজ্যেও ভোটাদানের হার যথেষ্ট...

IPL: মানবিক মাহি, আইপিএলের মধ্যেই মাতৃহারা সতীর্থের পাশে ধোনি

আইপিএলের(IPL) শুরুতেই চোটের কবলে পড়েছেন মহেন্দ্র সিং ধোনি(MS Dhoni)। প্রায় এক বছর অসুস্থ থাকার পর প্রয়াত হয়েছেন চেন্নাই...