Thursday, June 4, 2026

ফের অশান্ত জম্মু ও কাশ্মীর! পুঞ্চ সীমান্তে গুলির লড়াইয়ে শহিদ জওয়ান, খতম জঙ্গিও

Date:

Share post:

ফের জম্মু-কাশ্মীরে (Jammu and Kashmir) জঙ্গি হামলা! সূত্রের খবর, গত ২৪ ঘণ্টায় আরও এক জওয়ান (Jawan)  শহিদ হয়েছেন অন্যদিকে গুরুতর জখম হয়েছেন অন্য এক জওয়ানও। তবে পাল্টা গুলির লড়াইয়ে এক জঙ্গিকে নিকেশ করতে সক্ষম হয়েছে ভারতীয় সেনা। বিগত কয়েক সপ্তাহ ধরে পরপর সন্ত্রাসবাদী হামলায় প্রাণ হারিয়েছে একাধিক সেনা জওয়ান। পাল্টা সেনার গুলিতে খতম হয়েছে বেশ কয়েকজন জঙ্গি। তবে এখনও হামলা পিছু ছাড়ছে না।

সূত্রের খবর, মঙ্গলবার জম্মু-কাশ্মীরের পুঞ্চ (Poonch) জেলার সীমান্তের কাছে এক জওয়ান শহিদ হন। এরপরই ওই এলাকা-সহ কুপওয়ারার বিস্তীর্ণ অঞ্চলে তল্লাশি অভিযান শুরু করে ভারতীয় সেনা। সেই অভিযানের জেরেই গত ২৪ ঘণ্টায় ২টি এনকাউন্টার হয়েছে বলে খবর। তাতেই এক জঙ্গি নিকেশ হয়েছে। তবে এই ঘটনায় এক জওয়ান শহিদ হয়েছেন, অপর সেনা জওয়ান গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।

কুপওয়ারায় একাধিক জঙ্গি লুকিয়ে রয়েছে বলে জানতে পেরে জম্মু-কাশ্মীর পুলিশের সঙ্গে মিলিতভাবে অপারেশন চালায় সেনাবাহিনী। এই অভিযানের প্রেক্ষিতেই বুধবার সকালে ফের উত্তপ্ত হয়ে ওঠে কুপওয়ারা এলাকা।


Related articles

রাজ্যে শিল্প ও কর্মসংস্থানের নয়া সুযোগ! নবান্নে বৈঠক শুভেন্দু-আদানির

দায়িত্বভার গ্রহণের এক মাসের মধ্যেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করলেন দেশের বিশিষ্ট শিল্পপতি গৌতম আদানি। বুধবার নবান্নে...

বিশ্বকাপ জিতিয়েও বাদ সূর্য, টি২০-তেও নতুন নেতা

  ২০২৪ সালে ভারতকে টি২০ বিশ্বকাপ জিতিয়ে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাট থেকে অবসর ঘোষণা করেছিলেন রোহিত শর্মা। এবার বিশ্বকাপ জিতিয়েও...

‘তৃণমূল মানেই মমতা’, দলবিরোধীদের কড়া ভাষায় তোপ বিধায়ক কুণালের 

তৃণমূল মানেই মমতা বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায় মানেই তৃণমূল, এই সত্য গোটা বিশ্ব জানে। কিন্তু তা সত্ত্বেও ইদানীং...

স্বর্ণ ব্যবসায়ী খুনে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ আদালতের 

স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলায় মূল অভিযুক্ত প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কেন এতদিনেও...