Wednesday, June 24, 2026

মাইক্রোগ্রাভিটিতে উদ্ভিদের জল শোষণ নিয়ে মহাকাশেই নয়া গবেষণায় সুনীতা!

Date:

Share post:

এক মাসের বেশি সময় ধরে মহাকাশে আটকে নাসার দুই মহাকাশচারী সুনীতা উইলিয়ামস ((Sunita Williams)এবং বুচ উইলমোর। গত ৭ জুন আন্তর্জাতিক বোয়িং স্টারলাইনারে চড়ে মহাকাশ স্টেশনে পাড়ি দিয়েছিলেন কিন্তু উৎক্ষেপণের কয়েক মুহূর্তের মধ্যেই মহাকাশযানে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। দুই নভোচর মিলেই তা ঠিক করেন। কিন্তু এরপরে তাঁদের পৃথিবীতে ফেরা নিয়ে সংশয় তৈরি হয়েছে। এখনও সঠিক করে কিছু জানাতে পারেনি NASA। এই আবহেই এবার দুই মহাকাশচারী ব্যস্ত নয়া গবেষণায়। আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা সূত্রে জানা যাচ্ছে, ওজনহীন পরিবেশে গাছপালাকে কার্যকরভাবে জল দেওয়ার উপায় সন্ধান করছেন তাঁরা। সুনীতা এবং বুচ দুজনেই হারমনি মডিউলে পরীক্ষা চালিয়ে মাইক্রোগ্রাভিটিতে উদ্ভিদের জল শোষণ নিয়ে কাজ করতে শুরু করেছেন বলে খবর।

মার্কিন মহাকাশ সংস্থা সূত্রে জানা যায়, মহাকাশযান এবং মহাকাশ বাসস্থানে বেড়ে ওঠা গাছপালাকে পুষ্ট করার জন্য হাইড্রোপনিক্স এবং বায়ু সঞ্চালনের মতো বিষয়গুলি প্ল্যান্ট ওয়াটার ম্যানেজমেন্ট নিয়ন্ত্রণাধীন। হারমনি
(Harmony) আন্তর্জাতিক স্পেস ল্যাব এবং মহাকাশযানের মধ্যে একটি অভ্যন্তরীণ সংযোগকারী পথ হিসাবে কাজ করে। প্রেস রিলিজে নাসা জানিয়েছে যে দুই মহাকাশচারী মাইক্রোগ্রাভিটির মাটি বিহীন এবং ওজনহীন পরিবেশে বেড়ে ওঠা প্ল্যান্ট ওয়াটার নিয়ে গবেষণা চালাচ্ছেন। সুনীতা (Sunita Williams) প্রথমে মডিউলে একটি প্ল্যান্ট ওয়াটার ম্যানেজমেন্ট হার্ডওয়্যার সেট আপ করেন এবং তারপর বিভিন্ন তরল প্রবাহিত হওয়ার পদ্ধতি রেকর্ড করেন। এরপর বুচ হাইড্রোপনিক্স এবং বায়ু সঞ্চালন পদ্ধতির মাধ্যমে মহাকাশযানে এবং মহাকাশ বাসস্থানে কীভাবে গাছকে পুষ্ট করা যায় তা নিয়ে ব্যস্ত।


Related articles

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...