Wednesday, May 13, 2026

শিথিল কারফিউ, ১৯৭ মৃত্যুর স্মৃতি নিয়ে ছন্দে ফেরার চেষ্টায় বাংলাদেশ

Date:

Share post:

একদিকে সরকারের পক্ষ থেকে কারফিউ শিথিল করার সিদ্ধান্ত। অন্যদিকে আন্দোলনে নামা পডু়য়াদের ৪৮ ঘণ্টা আন্দোলন স্থগিত করার সিদ্ধান্ত। তারই মধ্যে বুধবার থেকে ছন্দে ফেরার চেষ্টা করল বাংলাদেশ। দোকানপাট খোলার পাশাপাশি খুলল সরকারি ও বেসরকারি দফতরও। তবে সুপ্রিম কোর্টের নির্দেশ থাকার পরেও খোলা গেল না ঢাকা বিশ্ববিদ্যালয়। পড়ুয়াদের নিরাপত্তার কথা ভেবে এই সিদ্ধান্ত নেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

মঙ্গলবারই আন্দোলনকারী ছাত্রসংগঠনগুলি আন্দোলনের আরও ৪৮ ঘণ্টা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছিল। ইতিমধ্যেই সাধারণ মানুষ, সাধারণ পড়ুয়া ও আন্দোলনকারী সহ ১৯৭ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। বিভিন্ন হাসপাতালে সূত্রে এই তথ্য পাওয়া গেলেও সরকারিভাবে এখনও মৃতের সংখ্যার কোনও তথ্য দেওয়া হয়নি। এর মধ্যে শুক্রবার মৃত্যু হয়েছে সবথেকে বেশি নাগরিকের। উল্টোদিকে তিনজন পুলিশ কর্মীর মৃত্যুর খবর জানানো হয়েছে সরকারের তরফে। আহত পুলিশ ও নিরাপত্তা কর্মীর সংখ্যা ১১১৭ জন।

এই পরিস্থিতিতে বুধবার বেশ কিছু ব্যাঙ্কের শাখা খুলেছে। বেসরকারি দফতরগুলি খোলার ফলে সাধারণ মানুষও কর্মস্থলের দিকে যেতে শুরু করেন। বাস পরিবহন চালু হওয়ায় একদিকে মানুষ কর্মস্থলের দিকে যাওয়া শুরু করেছেন। অন্যদিকে ছয়দিনের অরাজকতার সময় বিভিন্ন এলাকায় আটকে পড়া মানুষও ঘরে ফেরার পথ পেয়েছেন। অনেকদিন ধরে রুটি রুজি বন্ধ থাকায় বুধবার রাস্তায় প্রচুর পরিমাণে রিক্সা, টোটোর দেখা মেলে। এত যানবাহন একসঙ্গে রাস্তায় নামায় রাজধানী ঢাকা সহ একাধিক এলাকায় দীর্ঘ যানজট দেখা যায়।

সরকারি দফতর খুললেও এদিন সরকারি দফতরগুলির বাইরে প্রচুর পরিমাণে নিরাপত্তা রক্ষী মজুত থাকতে দেখা যায়। পুলিশের পাশাপাশি দেখা যায় সেনাবাহিনীকেও। কয়েকদিনের অরাজকতায় গ্রেফতার হয়েছে প্রায় তিন হাজার মানুষ। নিরাপত্তা ব্যবস্থা সুষ্ঠু হলে শিক্ষা প্রতিষ্ঠান খোলার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। তবে বুধবার দফতর ও কারখানাগুলি খোলা শুরু হলেও শিক্ষা প্রতিষ্ঠান খোলেনি।

Related articles

টুটু বোসের প্রয়াণে মর্মাহত মমতা, মোহনবাগান কর্তার পরিবারকে সমবেদনা অভিষেকের

৭৮ বছর বয়সে প্রয়াত মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি স্বপন সাধন বোস ওরফে টুটু বোস (Tutu Bose)। মঙ্গলবার রাতে...

অফিস টাইমে শিয়ালদহ শাখায় ব্যাহত রেল চলাচল, বিরক্ত যাত্রীরা 

বুধবার সকালে অফিস যাওয়ার পথে দুর্ভোগের শিকার শিয়ালদহ শাখার (Sealdah division) ট্রেন যাত্রীরা। দমদম স্টেশনে (Dumdum Station) ঢোকার...

জ্বালানি সাশ্রয়ে কনভয়ে গাড়ির সংখ্যা কমালেন প্রধানমন্ত্রী, একই সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী শুভেন্দুরও 

দেশজুড়ে জ্বালানি সংকটের কথা মাথায় রেখে এবার বড় পদক্ষেপ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। পশ্চিম এশিয়ার যুদ্ধের...

টুটু বোসের মৃত্যুতে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর, সোশ্যাল মিডিয়ায় পোস্ট রাজনীতিক থেকে ক্রীড়া ব্যক্তিত্বদের

ক্রীড়া জগতে এক যুগের অবসান ঘটিয়ে মঙ্গলবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষনিঃশ্বাস ত্যাগ করেন মোহনবাগানের প্রাক্তন সভাপতি স্বপন...