Sunday, April 26, 2026

সুন্দরবনে বাঘের সেঞ্চুরি পার, বিধানসভায় জানালেন বীরবাহা হাঁসদা

Date:

Share post:

আগে ছিল ৭৪ এখন হল ১০১। সুন্দরবনে বাড়ল বাঘের সংখ্যা (The number of tigers increased in the Sundarbans)। বুধবার বিধানসভায় সুখবর দিলেন বীরবাহা হাঁসদা (Birbaha Hansda)। তিনি জানান বাংলার মুখ্যমন্ত্রীর উদ্যোগে সুন্দরবনের উন্নতি সাধনে সচেষ্ট পশ্চিমবঙ্গ সরকার (Government of West Bengal)। বাংলার সম্পদ রয়্যাল বেঙ্গল টাইগারের সংখ্যা বাড়াতে একগুচ্ছ পদক্ষেপ করা হচ্ছে। ২০২৩ সাল থেকে সুন্দরবনে বার্ষিক ব্যাঘ্র শুমারি শুরু হয়। বনকর্মীদের সঙ্গে এই প্রকল্পে স্থানীয় বাসিন্দারাও যোগ দেন। গোটা দেশ জুড়ে শুরু হয়েছিল বাঘগণনা। পরিসংখ্যান অনুসারে, ২০১০ সালে বাঘের সংখ্যা ছিল ৭৪ টি। ২০১৪ সালে বাঘের সংখ্যা বেড়ে হয় ৭৬, ২০১৮ সালে বাঘের সংখ্যা ছিল ৮৮। আর এবার তা একধাক্কায় বেড়ে হল ১০১।

ইউনেস্কোর (UNESCO) ওয়ার্ল্ড হেরিটেজ তকমা পাওয়া সুন্দরবনে বাড়ল বাঘের সংখ্যা। পশ্চিমবঙ্গের দুই ২৪ পরগনায় বিস্তীর্ণ অংশ জুড়ে রয়েছে সুন্দরবন। মোট ১০ হাজার ২০০ কিলোমিটার এলাকা জুড়ে তার অবস্থান। তার মধ্যে ৪ হাজার ২০০ কিলোমিটার রয়েছে পশ্চিমবঙ্গে। মন্ত্রী বীরবাহা জানান, বাঘের পরিসংখ্যান জানতে ৭২০টি বিশেষ স্থানে প্রায় ১৫০০ টি ক্যামেরা বসানো হয়েছিল। শুধু তাই নয় এই ক্যামেরাগুলি সঠিকভাবে পর্যবেক্ষণ করার জন্য ৪০ জন বন দফতরের কর্মী এবং স্থানীয় বাসিন্দাদের নিয়োজিত করা হয়। আগামী ২৭ নভেম্বর থেকে শুরু হবে বাঘ গণনার কাজ।


Related articles

মুখ্যমন্ত্রীর বাড়ি অভিযানে ধুন্ধুমার: মনিপুরে নতুন করে অশান্তি, আহত ৩০ বিক্ষোভকারী

পাহাড়ের পরে এবার সমতলেও যুদ্ধ পরিস্থিতি মনিপুরে। প্রায় ২০ দিন ধরে দুটি নিরীহ শিশুর মৃত্যুর বিচার চেয়ে শান্তিপূর্ণ...

‘অসুস্থ’ লোক: হোয়াইট হাউসের হামলার পর বললেন ট্রাম্প, ইরান-যোগের আশঙ্কা!

হোয়াইট হাউসের নৈশভোজে বন্দুকবাজের হামলা নিয়ে চিন্তিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। ইতিমধ্যে সেই বন্দুকবাজকে গ্রেফতার করা...

দিল্লিতে বন্ধুর বাড়িতে! খোঁজ মিলল পরিচালক উৎসবের

তিন সপ্তাহের বেশি উৎকণ্ঠা, দুশ্চিন্তা আর অনিশ্চয়তার অবসান ঘটল অবশেষে। পরিচালক ও চিত্রনাট্যকার উৎসব মুখোপাধ্যায়ের (Utsav Mukherjee) সন্ধান...

জঙ্গি হামলার আশঙ্কা: বাংলাদেশে জারি ‘রেড এলার্ট’!

নিষিদ্ধ জঙ্গি সংগঠনের হামলার আশঙ্কায় রেড অ্যালার্ট (Red Alert) জারি করল বাংলাদেশ সরকার (Bangladesh Govt.)। সরকারের তরফ থেকে...