Tuesday, March 31, 2026

ধুন্ধুমার অ্যাকশন! ডাকাতির কয়েক ঘণ্টার মধ্যেই গ্রেফতার দুই ডাকাত

Date:

Share post:

মালদহের গাজোলে ডাকাতির ঘটনায় কয়েক ঘণ্টার মধ্যেই দুই ডাকাতকে গ্রেফতার করে ফেলল পুলিশ। দুষ্কৃতীদের ধাওয়া করে দক্ষিণ দিনাজপুরের দিকে যাওয়ার পথে ভাবুকের কাছে পুলিশ-দুষ্কৃতীদের মধ্যে গুলির লড়াই চলে। গুলিবিদ্ধ হয় দুই ডাকাত। তাদের গ্রেফতার করে হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ করে গোটা দলকে গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে মালদহ পুলিশ।

গাজোলের কৃষ্ণপুর সমবায় সমিতি ব্যাঙ্কে হানা দেয় আট-দশজনের দুষ্কৃতীদল। পালানোর সময় ব্যাঙ্ককর্মী যোগেশ্বর মণ্ডলকে গুলিতে যখম করে পালায় তারা। সেই সময়ই পুলিশ দুষ্কৃতীদের পিছু ধাওয়া করে। তারা দক্ষিণ দিনাজপুরের দিকে পালানোর চেষ্টা করছে সন্দেহ করে সেই পথে এগোয় পুলিশ।

পালানোর সব ছক তৈরি থাকলেও পুলিশের সন্দেহ ছিল ডাকাতদল বাংলারই বাসিন্দা। পুরাতন মালদহের ভাবুক এলাকার সুখানদিঘী এলাকায় গাড়ি বদল করার চেষ্টা করে দুষ্কৃতীরা। সেই সময়ই পুলিশের সঙ্গে তাদের গুলির লড়াই চলে। দুই দুষ্কৃতীর পায়ে গুলি লাগলে তারা ধরা পড়ে যায়। বাকী দুষ্কৃতীদের সন্ধানে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

Related articles

ভুলের সীমা ছাড়াল বিজেপি! জনসংযোগের নামে চূড়ান্ত নোংরামি সোশ্যাল মিডিয়ায়

রাজনৈতিক দেউলিয়াপনা নাকি নিছকই বাংলার প্রতি চরম অবজ্ঞা? উত্তর ২৪ পরগণার নৈহাটি বিধানসভার বিজেপি প্রার্থী সুমিত্র চট্টোপাধ্যায়ের একটি...

ভোটের ডিউটিতে অসুস্থ হলে নিখরচায় চিকিৎসা, কর্মীদের সুরক্ষায় বড় সিদ্ধান্ত রাজ্যের

আসন্ন বিধানসভা নির্বাচনে বুথ থেকে গণনা কেন্দ্র— সর্বত্র পাহারায় থাকা পুলিশ এবং ভোটকর্মীদের জন্য বড়সড় স্বস্তির খবর শোনাল...

অর্থবর্ষের শেষ লগ্নে বিশেষ তৎপরতা নবান্নের, মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত খোলা ট্রেজারি

মঙ্গলবার চলতি অর্থবর্ষের শেষ দিনে সরকারি আর্থিক লেনদেন নির্বিঘ্ন রাখতে বিশেষ ব্যবস্থা নিল রাজ্য সরকার। রাজ্যের সমস্ত ট্রেজারি...

চরিদায় মুখোশ কমপ্লেক্স ও আড়ষায় হিমঘর, পুরুলিয়ায় জোড়া প্রতিশ্রুতি অভিষেকের

পুরুলিয়ার লোকসংস্কৃতি এবং কৃষি— দুইয়ের মেলবন্ধনে উন্নয়নের নয়া দিশা দেখালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার বাঘমুন্ডি...