Thursday, June 18, 2026

দাড়িভিট মামলা: ক্ষতিপূরণের দর কষাকষিতে ক্ষুব্ধ আদালত!

Date:

Share post:

দাড়িভিটে ছাত্র মৃত্যুর ঘটনায় মৃতদের পরিবারের নজিরবিহীন দর কষাকষি। এই আচরণে ক্ষুব্ধ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ ক্ষতিপূরণের উপরই স্থগিতাদেশ দিল। আদৌ এই মামলা ক্ষতিগ্রস্থদের পরিবার করেছে কিনা, সন্দেহ প্রকাশ করে আদালত।

দাড়িভিটে পুলিশের গুলিতে ছাত্র মৃত্যুর ঘটনায় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম এনআইএ তদন্ত ও পরিবার দুটিকে ক্ষতিপূরণের নির্দেশ দিয়েছিলেন। মামলা এনআইএ-র হাতে দেওয়ার রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যায় রাজ্য। তবে সেখানেই মৃতদের পরিবার দাবি করে তাঁদের ২ লক্ষ টাকা নয়, ২০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দিতে হবে।

আদালতে রাজ্য জানায়, রাজ্যের ক্ষতিপূরণের নিয়ম অনুযায়ী ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ স্থির হয়। আদালতের টাকার অঙ্ক নিয়ে কোনও নির্দেশ ছিল না। সেই মামলায় বুধবার ডিভিশন বেঞ্চ বিস্ময় প্রকাশ করে। প্রধান বিচারপতি মন্তব্য করেন, “মৃতের পরিবার ক্ষতিপূরণের টাকার পরিমাণ নিয়ে যে ভাবে দর কষাকষি করছে, মনে হচ্ছে এর পিছনে তৃতীয় কোনও পক্ষ কাজ করছে ৷

ডিভিশন বেঞ্চ মামলাটি গুরুত্ব দিয়ে শোনার ইচ্ছা প্রকাশ করে। নভেম্বরে মামলার পরবর্তী শুনানি।

Related articles

গ্রেফতারি পরোয়ানার মধ্যেই আদালতে স্বস্তি অভিষেকের আপ্ত সহায়ক সুমিতের

সিআইডির (CID) জারি করা ‘লুক আউট’ নোটিস, গ্রেফতারি পরোয়ানার মধ্যেই বড় আইনি স্বস্তি পেলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

হেলমেটেও রক্ষা নেই! দিনহাটায় ধৃত উদয়নকে লক্ষ্য করে ডিম-আক্রমণ

গ্রেফতারির পর দিনহাটায় (Dinhata) পা রাখতেই হেনস্থার মুখে পড়লেন প্রাক্তন মন্ত্রী উদয়ন গুহ (Former Minister Udayan Guha)। থানার...

অনুপ্রবেশ-তোলবাজি থেকে বন্দে মাতরম: রাজ্যপালের ভাষণ না শাসকদলের নির্বাচনী ইস্তাহার! প্রশ্ন বিরোধীদের

অষ্টাদশ বিধানসভার (Assembly) প্রথম অধিবেশন শুরু হল বৃহষ্পতিবার। প্রথা মাফিক রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবির (R N Ravi) ভাষণ...

বিজেপির রাজ্যে আজব সিলেবাস: ওড়িশার পাঠ্যবইতে নিউটন পাইলট!

বিজেপির ভয়ঙ্কর শিক্ষানীতি! স্যার আইজ্যাক নিউটন (Sir Isaac Newton) হয়ে গেলেন পাইলট, হাম্পির মন্দির কোনারকের সান টেম্পল হয়ে...