Thursday, June 25, 2026

আজ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের

Date:

Share post:

বর্ষা এলেও বৃষ্টি নেই, বাড়ছে আর্দ্রতাজনিত অস্বস্তি। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) জানাচ্ছে শনি-রবিতে ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে। আজ কলকাতা সহ শহরতলির বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির (Rain) পূর্বাভাস। শুক্রবার থেকে কমবে বৃষ্টির পরিমাণ। আগামী সপ্তাহের গোড়া থেকে বাড়বে বৃষ্টি। মৎস্যজীবীদের শুক্রবার পর্যন্ত গভীর সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে সতর্কবার্তা জারি রয়েছে।

হাওয়া অফিসের কর্তারা বলছেন আজ দফায় দফায় দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে। কলকাতায় ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। আজ শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৫ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ১.৮ সেলসিয়াস বেশি। উত্তরবঙ্গে শনিবার থেকে বাড়বে বৃষ্টি। রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরের চার জেলায়। আপাতত দু’দিন বৃষ্টির পরিমাণ কমবে।


Related articles

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...

ঋণমুক্তির কোনো রোডম্যাপ নেই বাজেটে! তোপ শোভনদেবের

রাজ্যের ঋণের বোঝা কমানোর কোনো সুস্পষ্ট রূপরেখা নেই বাজেটে। উল্টে বিরোধী আসনে থাকার সময় যে সব সামাজিক প্রকল্পের...

তারাতলার বিপর্যয়ে দোষী হলে প্রাক্তন মেয়রও গ্রেফতার হোন: দাবি তৃণমূল বিধায়কের

তারাতলার বিপর্যয় নিয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) দোষীদের গ্রেফতারের প্রস্তাবকে সমর্থন করলেন তৃণমূল (TMC) বিধায়ক...