Friday, May 8, 2026

আর শুধু কুটিরশিল্প নয়, এবার সিলেবাসে বাটিক-কাঁথাস্টিচ

Date:

Share post:

বাটিক আর কাঁথাস্টিচ কেনার জন্য বাঙালি শান্তিনিকেতনে বারবার ঢুঁ মারে। এবার চাহিদা মেটাতে রাজ্যের অন্যত্রও উচ্চমানের কাঁথাস্টিচ আর বাটিকের সামগ্রী পেতে তৈরি করা হচ্ছে প্রশিক্ষিত শিক্ষার্থীদের। রীতিমত কোর্স করে বাটিক ও কাঁথাস্টিচের প্রশিক্ষণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে স্কটিশ চার্চ কলেজ (Scotish Church College)।

স্কটিশ চার্চ কলেজ কর্তৃপক্ষের দাবি, কলেজের অনুষ্ঠানে সংবর্ধনায় বাটিক ও কাঁথাস্টিচের কদর দেখে কলেজের শিক্ষার্থীদের এই প্রশিক্ষণ দেওয়ার কথা প্রথম চিন্তাভাবনা করেন কলেজ কর্তৃপক্ষ। যেমন ভাবনা তেমন কাজ। অগস্টের শিক্ষাবর্ষ থেকেই অ্যাড অন কোর্স হিসাবে স্কটিশ চার্চ কলেজে এই প্রশিক্ষণের সুযোগ পাবেন শিক্ষার্থীরা। এই উদ্যোগে তাঁরা সাহায্য নেবেন শান্তিনিকেতনের (Santiniketan) ‘আমার কুটির সোসাইটি’র (Amar Kutir Society)। সেই সঙ্গে সহযোগিতা করবেন শ্রীনিকেতনের শিল্পী বন্যা খান।

কলেজ কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী ৩০ ঘণ্টার ক্লাসে সম্পূর্ণ হবে বাটিক ও কাঁথাস্টিচের প্রশিক্ষণ। ইতিমধ্যেই শিক্ষার্থীদের মধ্যে সাড়া ফেলেছে এই প্রশিক্ষণ। শহরের আবেদনকারীদের পাশাপাশি আমেরিকা থেকেও এই কোর্সের জন্য আবেদন এসেছে বলে জানান কর্তৃপক্ষ। একদিকে হাতে কলমে কাজ শেখা, অন্যদিকে বাংলার নস্টালজিয়াকে ফিরে পাওয়ার জন্যই মূলত এই কোর্সে আগ্রহী শিক্ষার্থীরা। এতদিন এই প্রশিক্ষণের সুযোগ শহরে সেভাবে ছিল না। হাতের কাছে এই সুযোগ পেয়ে কার্যত লুফে নিচ্ছেন আগ্রহীরা।

Related articles

মুখ্যসচিব পদে মনোজ আগরওয়াল! স্বল্প মেয়াদে নতুন পদ নিয়ে জল্পনা

রাজ্যে নতুন সরকারের শপথ শনিবার। একদিকে যখন রাজনৈতিক পালাবদল, তখনই প্রশাসনিক ক্ষেত্রেও পালাবদলের সম্ভাবনা রাজ্য জুড়ে। ইতিমধ্যেই ফলতা...

পরলোকে প্রিয় পোষ্য, ‘লাকি’র জন্য বিশেষ পুজো দেবের

প্রিয় পোষ্য আর নেই। সোমবার সারমেয় 'লাকি'র চলে যাওয়ার কথা জানিয়েছিলেন অভিনেতা দেব (Dev)। শুক্রবার তার জন্য বাড়িতে...

শনিবার রবীন্দ্র জয়ন্তী পালন: মমতার বাড়ির চত্বরেই অনুষ্ঠান

বাংলার ক্ষমতায় আসার পরই বিজেপির ক্ষমতা প্রয়োগের রাজনীতি শুরু। বাংলার সাংস্কৃতিক অনুষ্ঠান নিয়ে রাজনীতির আসরে প্রশাসন। তাই অরাজনৈতিক...

শিক্ষকের চাকরি চেয়ে জুটল লাঠি: বিহারে বিজেপি সরকারের সমালোচনায় মন্ত্রী চিরাগ!

একদিকে বাংলায় প্রথম বিজেপি সরকার প্রতিষ্ঠিত হচ্ছে। প্রধানমন্ত্রী থেকে ভাবী মুখ্যমন্ত্রী দাবি করছেন রাজ্যে বেকারদের চাকরি হবে। অন্যদিকে...