Thursday, May 14, 2026

‘ঘর থেকে বেরোবেন না’, লাল সতর্কতা মুম্বইতে, মৃত ৬

Date:

Share post:

বৃষ্টি আর জমা জলে বিপর্যস্ত বাণিজ্য নগরী। বৃহস্পতিবার রাত থেকে ফের বৃষ্টি বাড়ার সতর্কতা জারি হল আবহাওয়া দফতরের তরফে। নাগরিকদের ঘরের ভিতরে থাকার পরামর্শ দিল মুম্বই পুলিশ। ইতিমধ্যেই বৃহস্পতিবার দুপুর পর্যন্ত গোটা মহারাষ্ট্রে বন্যা পরিস্থিতি। মৃত্যু হয়েছে ৬ জনের।

বৃহস্পতিবার রাত থেকে প্রবল বৃষ্টির সতর্কতা, শুক্রবার সকালে লাল সতর্কতা মুম্বইতে। প্রায় দুসপ্তাহ আগে এক রাতের বৃষ্টিতে রেল চলাচল পর্যন্ত বিপর্যস্ত হয়েছিল মুম্বইতে। সেই রাতের আতঙ্ক ফের ফিরে আসার আতঙ্ক বাণিজ্য নগরীতে। ছত্রপতী শিবাজি বিমান বন্দরের পাশের মিঠি নদীর জল ইতিমধ্যেই বিপদসীমা পার করেছে। এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো, স্পাইস জেটের পক্ষ থেকে ইতিমধ্যেই বিমান দেরিতে চলার সতর্কতা জারি করা হয়েছে।

সান্তাক্রুজ এলাকাতেই এই মাসে বৃষ্টি হয়েছে ১৫০০ মিলিমিটার। পুনের বেশ কিছু এলাকায় উদ্ধারকাজে সেনা নামানো হয়েছে। বিস্তীর্ণ এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন। মুম্বই, পুনের স্কুলে ছুটি ঘোষণা করা হয়েছে।

মুম্বইয়ের পাশাপাশি পুনে, পালঘর, থানেতেও লাল সতর্কতা জারি হয়েছে শুক্রবার। ১৫ জুলাই থেকে ব্যাপক বৃষ্টি রাজ্য জুড়ে। ১৫ তারিখ থেকে রাজ্যে মোট ৯৪ জনের মৃত্যু হয়েছে। গবাদি পশু সহ ৩০৬ পশুর মৃত্যুর খরব পাওয়া গিয়েছে।

Related articles

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...

ড্রোন হামলার জেরে বিস্ফোরণ! ওমানের কাছে ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ

ওমান উপকূলের কাছে ড্রোন হামলার জেরে ডুবে যায় ভারতীয় পতাকাবাহী পণ্যের জাহাজ। ‘এমএসভি হাজি আলি’ নামের একটি কার্গো...