Thursday, May 14, 2026

নিটের প্রশ্নফাঁসকাণ্ডে স্কুল প্রিন্সিপালদের সঙ্গে জড়িত ডাক্তারি পড়ুয়ারাও! চাঞ্চল্যকর দাবি সিবিআইয়ের

Date:

Share post:

নিটকাণ্ডে (NEET) ফের প্রকাশ্যে এল চাঞ্চল্যকর তথ্য! আগেই তদন্তে নেমে পুড়ে যাওয়া কিছু প্রশ্নপত্র উদ্ধার করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই (CBI)। তা থেকেই তারা জানতে পারল বেশকিছু তথ্য। সূত্রের খবর, এবার গ্রেফতার হতে পারেন হাজারিবাগের (Hazaribag) এক স্কুলের প্রিন্সিপালও (Principal)। কারণ সিবিআই-র দাবি এই প্রশ্ন চুরির সঙ্গে জড়িত রয়েছেন তিনি।

এদিকে সিবিআই নিটের প্রশ্নফাঁস সংক্রান্ত ইস্যুতে জানিয়েছে, গত ৫ মে ঝাড়খণ্ডের হাজারিবাগের ওয়েসিস স্কুল থেকে প্রশ্নফাঁস হয়েছিল। এই কাণ্ডের মূল পাণ্ডা পঙ্কজ কুমারের সঙ্গে যুক্ত ছিলেন ওই স্কুলের প্রিন্সিপাল, ভাইস-প্রিন্সিপালও। শুধু তাই নয়, প্রশ্ন চুরির পর তা পাঠিয়ে দেওয়া হত হাজারিবাগের একদল এমবিবিএস পড়ুয়ার কাছে। তারাই তা সমাধান করে দিত। এরপর একে একে সেগুলি টাকার বিনিময়ে বিক্রি করে দেওয়া হত পরীক্ষার্থীদের কাছে।

কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার দাবি, এই কাজের জন্য মূল অভিযুক্তের মতো দায়ী ওয়েসিস স্কুলের প্রিন্সিপাল এবং ভাইস প্রিন্সিপাল। ট্রাঙ্ক-ভর্তি প্রশ্নপত্র তাঁদের স্কুলের কন্ট্রোল রুমেই রাখা হয়েছিল। সেখান থেকেই তা চুরি করা হয় এবং চারদিকে ছড়িয়ে দেওয়া হয়‌। সূত্রের খবর, ৩৫ থেকে ৬০ লক্ষ টাকায় ফাঁস হওয়া প্রশ্নপত্র কিনেছিলেন পড়ুয়ারা! চুক্তি ছিল, ডাক্তারিতে সুযোগ পেলে দিতে হবে আরও ২০ লক্ষ টাকা করে। এভাবে ১২০ থেকে ১৫০ জন পরীক্ষার্থীর কাছে গিয়েছিল এই ফাঁস হওয়া প্রশ্নপত্র। বিহারের পড়ুয়াদের জন্য রেট বাঁধা ছিল ৩৫-৪৫ লাখ টাকায়, আর অন্যদের জন্য ৫৫-৬০ লাখ টাকা।


Related articles

শোভনদেব-ফিরহাদ-কুণালসহ বিধানসভায় শপথ ১৪০ জন বিধায়কের

বুধবারের পর বৃহস্পতিবারও রাজ্য বিধানসভায় (West Bengal Assembly) নবনির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ পর্ব অনুষ্ঠিত হল। শপথ নিলেন তৃণমূল বিধায়ক...

জামুড়িয়ার কয়লাখনি ধসে মৃত ১, আটকে বহু

ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডের (ইসিএল) কুনুস্তোরিয়া এরিয়ার পড়াশিয়া কোলিয়ারির ভয়াবহ খনি দুর্ঘটনাকে ঘিরে চাঞ্চল্য। বৃহস্পতিবার সকালে ভূগর্ভস্থ কয়লা খনিতে(Coal...

মুখ্যমন্ত্রী পদে বিরোধী দলনেতা, কেরলমের মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন

কেরলমে এবার বিরোধী দলনেতা থেকে মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন। ভোটপর্ব শেষ হওয়ার পর প্রায় ১০ দিন ধরে চলছে...

প্রবল ঝড়ে লন্ডভন্ড উত্তরপ্রদেশ, মৃতের সংখ্যা ছাড়াল শতাধিক

তুমুল ঝড়বৃষ্টিতে(Storms Hit )একপ্রকার বিধ্বস্ত যোগীরাজ্য উত্তরপ্রদেশ(Uttar Pradesh)। গত ২৪ ঘন্টায় লন্ডভন্ড হয়ে গিয়েছে অযোধ্যা, বারাণসী গাজিয়াবাদ-সহ উত্তরপ্রদেশের...