Tuesday, March 17, 2026

মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের বাসভবনে মমতা, পাশে থাকার বার্তা

Date:

Share post:

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারির পর থেকেই বারবার কেন্দ্রের এজেন্সি নীতির প্রতিবাদে সরব হয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লিতে নীতি আয়োগের বৈঠকে যোগ দেওয়ার আগের দিনই কেজরিওয়ালের বাসভবনে তাঁর পরিবারের সঙ্গে দেখা করলেন তিনি। সেই সঙ্গে দিলেন পাশে থাকার বার্তা।

শুক্রবারই দিল্লি পৌঁছান তৃণমূল নেত্রী। দলের সাংসদদের সঙ্গে বৈঠকের পরে দিল্লির মুখ্যমন্ত্রীর বাসভবনে যান তিনি। সঙ্গে ছিলেন আপের সাংসদ রাঘব চাড্ডা। সুনীতা কেজরিওয়ালের সঙ্গে দেখা করে শুভেচ্ছা বিনিময় করেন। দেখা করেন কেজরিওয়ালের বাবা-মায়ের সঙ্গে। তাঁদের আশীর্বাদ নেন বাংলার মুখ্যমন্ত্রী।

আপ সাংসদ রাঘব চাড্ডা জানান, অরবিন্দের স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন ছিলেন বাংলার মুখ্যমন্ত্রী। পরিবার ও বাবা-মায়ের সঙ্গে দেখা করেন তিনি। কঠিন পরিস্থিতিতে কেজরিওয়ালের পরিবার ও আপের পাশে থাকার বার্তা দেন তৃণমূল নেত্রী।

spot_img

Related articles

‘বিনা কারণে’ শীর্ষ আধিকারিক বদল: স্বেচ্ছাচারী সিদ্ধান্ত থেকে বিরত থাকতে জ্ঞানেশকে চিঠি মমতার

দিল্লিতে সাংবাদিক বৈঠক করে নির্বাচন ঘোষণার কয়েক ঘন্টার মধ্যে রাজ্যের শীর্ষ আধিকারিক বদল জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের।...

বকেয়া ডিএ মেটাতে সরকারি নির্দেশ, দু’দফায় মিলবে প্রাপ্য অর্থ

মুখ্যমন্ত্রীর ঘোষণার এক দিনের মধ্যেই বকেয়া মহার্ঘভাতা (ডিএ) মেটানো সংক্রান্ত সরকারি নির্দেশিকা প্রকাশ করল রাজ্য সরকার। সেখানে জানানো...

নির্বাচনী আচরণবিধির জের, থমকাল কলকাতা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই জারি হয়েছে নির্বাচনী আদর্শ আচরণবিধি। তার জেরেই আপাতত থমকে গেল কলকাতা বিশ্ববিদ্যালয়ে...

জরুরি কারণ ছাড়া ছুটি নয়! ভোটের আগে পুলিশে ছুটিতে কড়াকড়ি 

আসন্ন বিধানসভা নির্বাচন ২০২৬-এর প্রেক্ষিতে রাজ্য পুলিশের ক্ষেত্রে ছুটি মঞ্জুরির উপর জারি হল কড়া বিধিনিষেধ। নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ...