Wednesday, May 13, 2026

বেনজির নিরাপত্তা! আদালতের নির্দেশে পুলিশ হেফাজতের মেয়াদ বাড়ল গ্যাংস্টার সুবোধের

Date:

Share post:

বিহারের (Bihar) গ্যাংস্টার সুবোধ সিংকে (Subodh Singh) নিয়ে কোনওরকম ঝুঁকি নিতে নারাজ রাজ্য পুলিশ। শনিবার সুবোধকে ব্যারাকপুর মহকুমা আদালতে (Barrackpore District Court) নিয়ে আসা ও নিয়ে যাওয়ার সময় বেনজির পুলিশি তৎপরতা চোখে পড়ে। এদিন সকালে বেলঘরিয়া থানা (Belgharia Police Station) থেকে গ্রিন করিডর (Green Corridor) করে সুবোধকে নিয়ে আসা হয় বলে খবর। তবে শুধু গ্রিন করিডর বললে ভুল হবে। সুবোধকে রীতিমতো মাথায় হেলমেট পরিয়ে আদালত চত্বরে এদিন প্রবেশ করানো হয়। পুলিশ সূত্রে খবর, কড়া নিরাপত্তায় এদিন নিয়ে আসা হয় বিহারের গ্যাংস্টারকে। যেহেতু সুবোধ দাগী অপরাধী, সেকারণেই কোনওরকম ঝুঁকি নিতে নারাজ প্রশাসন।

তবে এখানেই শেষ নয়, এদিন আদালতের আশেপাশের বাড়ি থেকে দূরবীন দিয়ে সুবোধের উপর চলে কড়া নজরদারি। যাতে কোনওরকমভাবেই সুবোধ কোনও ফাঁকফোঁকর খুঁজে না পায় সেকারণেই নিরাপত্তার চক্রব্যূহে রীতিমতো ঘিরে ফেলা হয় বিহারের গ্যাংস্টারকে। তবে আগে এভাবে কবে এক অপরাধীকে আদালতে হাজির করা হয়েছে তা মনে করতে পারছেন না কেউই। তবে এদিন সওয়াল জবাব শেষে বিহারের গ্যাংস্টারকে আরও ৬ দিন পুলিশ হেফাজতে থাকার নির্দেশ দিয়েছেন ব্যারাকপুর মহকুমা আদালতের বিচারক।

উল্লেখ্য, গত ১৫ জুন ব্যারাকপুরের ব্যবসায়ী অজয় মণ্ডলের গাড়িতে গুলি চালানোর ঘটনায় উঠে আসে সুবোধের নাম। এছাড়াও রাজ্যে একের পর এক অপরাধমূলক কাজকর্মের সঙ্গে জড়িয়েছে জেলবন্দি সুবোধের নাম। অভিযোগ, জেলে বসেই মাফিয়া রাজ চালায় বিহারের এই বাসিন্দা। পাশাপাশি ব্যারাকপুরের এক প্রসিদ্ধ বিরিয়ানির দোকানে গুলি চালানোর ঘটনাতেও নাম উঠে আসে সুবোধের। তবে তার অপরাধের তালিকা এখানেই শেষ নয়, বাংলায় একাধিক খুন, গয়নার দোকানে ডাকাতি ও তোলাবাজির ঘটনায় জড়িত সে। সম্প্রতি তাকে ট্রানজিট রিমান্ডে রাজ্য নিয়ে আসে তদন্তকারী সংস্থা সিআইডি।

Related articles

গুলি করে খুন ৩ খ্রিস্টান ধর্মগুরুকে : মনিপুরে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে বাড়ছে ক্ষোভ

এখনও সাধারণ মানুষকে নিরাপত্তা দিতে কতটা ব্যর্থ কেন্দ্রের বিজেপি সরকার প্রমাণিত মনিপুরে। এবার জঙ্গিদের গুলিতে খ্রিষ্টান সম্প্রদায়ের তিন...

আরও মহার্ঘ সোনা! একলাফে বাড়ল ৯ হাজার টাকা

ফের দাম বাড়লো হলুদ ধাতুর (Gold Rate)! এক ধাক্কায় সোনা ও রুপোর আমদানি শুল্ক ৬ শতাংশ থেকে বাড়িয়ে...

দিলজিতকে হুমকি দিতেই ম্যানেজারের বাড়িতে গুলিবর্ষণ! মুম্বইয়ে ফের বিষ্ণোই আতঙ্ক

একদিকে খলিস্তানি বিরোধিতার অন্যদিকে বিষ্ণোই গ্যাংয়ের হুঁশিয়ারি, গায়ক দিলজিত দোসাঞ্ঝকে (Diljit Dosanjh) বার্তা দিতে এবার তাঁর ম্যানেজার গুরপ্রতাপ...

দুর্নীতিতে ‘জিরো টলারেন্স’: অভিযুক্ত আধিকারিকদের বিরুদ্ধে তদন্তে CBI-কে নিতে হবে না রাজ্যের অনুমতি, ছাড়পত্র মুখ্যমন্ত্রীর

দুর্নীতিতে তাঁর সরকার ‘জিরো টলারেন্স’ নীতি নিচ্ছে- নির্বাচনী প্রচারপর্বে এই আশ্বাস দিয়েছিলেন শুভেন্দু অধিকারী (Subhendu Adhikari)। ক্ষমতায় এসেই...