Thursday, May 14, 2026

সাবধান! গাড়ি-মোটর সাইকেল থাকলেই মানতে হবে এই আইন, নাহলে গুনতে হবে মোটা জরিমানা

Date:

Share post:

আগামী ১৫ অগাস্ট থেকে গাড়ি ও মোটর সাইকেলে হাই সিকিউরিটি নম্বরপ্লেট ব্যবহার করা বাধ্যতামূলক করা হচ্ছে। ধাপে ধাপে সমস্ত গাড়িতেই ওই নম্বর প্লেট লাগাতে হবে। না হলে ১৫ নভেম্বরের পর থেকে জরিমানা করা শুরু হবে।

প্রথমবার এই নম্বর প্লেট ছাড়া গাড়ি বা বাইক চালাতে গিয়ে কেউ ধরা পড়লে ৫০০ টাকা জরিমানা দিতে হবে। দ্বিতীয়বার একই অপরাধ করলে, জরিমানা হবে ১৫০০ টাকা। পরিবহন দফতর ও পুলিশ এজন্য যৌথ ভাবে নজরদারি চালাবে।

গাড়ির নম্বর প্লেটের শেষ সংখ্যা ১, ২, ৩, ৪ হলে, হাই সিকিউরিটি নম্বর প্লেট লাগানোর শেষ তারিখ ১৫ আগস্ট। নম্বর প্লেটের শেষ সংখ্যা ৫ বা ৬ হলে, ১৫ সেপ্টেম্বরের মধ্যে নম্বর প্লেট লাগানো বাধ্যতামূলক। নম্বর প্লেটের শেষ সংখ্যা ৭ বা ৮ হলে, হাই সিকিউরিটি নম্বর প্লেট লাগাতে হবে ১৫ অক্টোবরের মধ্যে। পাশাপাশি, নম্বর প্লেটের শেষ সংখ্যা ৯ বা ০ হলে, ১৫ নভেম্বরের মধ্যে হাই সিকিউরিটি নম্বর প্লেট লাগাতেই হবে। হাই সিকিউরিটি নম্বর প্লেটে ক্রোমিয়ামের হলোগ্রাম থাকে। যানবাহন চুরি গেলে তার দ্বারা সহজেই চিহ্নিত করা যায়। কেন্দ্রের সড়ক পরিবহণ মন্ত্রকের বিজ্ঞপ্তি অনুসারে, ২০১৯ সালের ১ এপ্রিল থেকে গোটা দেশে এই হাই সিকিউরিটি নম্বর প্লেট বাধ্যতামূলক। এরাজ্যে এতদিন এনিয়ে কড়াকড়ি না-হলেও, এবার অভিযানে নামবে পরিবহণ দফতর ও পুলিশ।

আরও পড়ুন- প্রকোপ বাড়লেও রাজ্যে ডেঙ্গি সংক্রমণ নিয়ন্ত্রণে, রিপোর্ট স্বাস্থ্য দফতরের

 

Related articles

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...

ড্রোন হামলার জেরে বিস্ফোরণ! ওমানের কাছে ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ

ওমান উপকূলের কাছে ড্রোন হামলার জেরে ডুবে যায় ভারতীয় পতাকাবাহী পণ্যের জাহাজ। ‘এমএসভি হাজি আলি’ নামের একটি কার্গো...

ভিডিও কলে উচ্চমাধ্যমিকে রাজ্যের ২ কৃতীকে অভিনন্দন মুখ্যমন্ত্রীর

রাজ্যের দুই কৃতী ছাত্রছাত্রীর অসাধারণ সাফল্যে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Chief Minister Subhendu Adhikari)। উচ্চমাধ্যমিক (Higher Secondary)...