Thursday, April 23, 2026

গঙ্গার ঘাট দত্তক নিতে চান? অবিশ্বাস্য নয়, মিলছে সুযোগ!

Date:

Share post:

গঙ্গার ঘাটের প্রতি বাঙালির আকর্ষণ এবং ভালবাসা নতুন নয়। পুজো পার্বণ হোক কিংবা মন খারাপের দুপুর, প্রথম প্রেম নিবেদন হোক বা সম্পর্ক ভাঙার যন্ত্রণা- সবকিছুর সাক্ষী গঙ্গার ঘাট। তবে বেশকিছু ঘাটের জরাজীর্ণ অবস্থায় উদ্বেগ প্রকাশ করেছিল প্রশাসন ও পুরসভা। এগিয়ে এসেছিল বেসরকারি সংস্থাগুলোও। এরপরই বলা হয় রক্ষণাবেক্ষণ সৌন্দর্যায়ন ইত্যাদির ক্ষেত্রে এবার গঙ্গা প্রেমী, আগ্রহী মানুষেরা তাঁদের পছন্দের ঘাট দত্তক (Adopt Ganga Ghat) নিতে পারবেন। এর জন্য কী কী করণীয় সেই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হল।

‘অ্যাডপ্ট এ ঘাট টুলকিট’ (Adopt a Ghat Toolkit) নামের এক বিশেষ নির্দেশিকা শুক্রবার সন্ধ্যায় প্রেসক্লাবে প্রকাশিত হলো। কাল্ট এক্স সংগঠনের প্রতিষ্ঠাতা লাইলি থম্পসন জানিয়েছেন, কোন সংস্থা বা ব্যক্তি গঙ্গার ঘাট দত্তক নিতে চাইলে তাঁকে নির্দিষ্ট কিছু নিয়ম মানতে হবে। সংস্থার ওয়েবসাইটে গাইডলাইন প্রকাশ করা হয়েছে। চলতি বছরে ফেব্রুয়ারি মাসে এক অনুষ্ঠানে রাজ্যের পরিবহন দফতরের সেক্রেটারি সৌমিত্র মোহন (Soumitra Mohan) জানিয়েছিলেন উন্নয়নের স্বার্থে গঙ্গার ঘাট দত্তক নিতে চাইলে সেই ঘাট নির্বাচন করে সংশ্লিষ্ট দফতরে প্রস্তাব পেশ করতে হবে। এরপর সরকার গোটা বিষয়টি বিবেচনা করে দেখবে। কাল্ট এক্স সংগঠন এই বিষয়ে আরও একটি গুরুত্বপূর্ণ ঘোষণা করেছে। যারা মূলত গঙ্গার ঘাট বা সংলগ্ন এলাকায় থাকেন এবং সেখান থেকেই জীবিকা নির্বাহ করেন তাদের বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। কর্মসূচির নাম ‘ট্রেইন রিভার অ্যাম্বাসেডর’। অক্টোবরে আহিরীটোলা থেকে কুমোরটুলি ঘাট পর্যন্ত কুড়িজনকে গঙ্গার ঘাটের ঐতিহ্য, সৌন্দর্যায়ন, সচেতনতা এবং সুরক্ষার বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। লাইলি জানিয়েছেন এটা একটা পাইলট প্রজেক্ট। রিভার রেঞ্জার্স এবং সি এক্সপ্লোরার্স ইনস্টিটিউট (River Rangers and Sea Explorers Institute) যৌথভাবে প্রশিক্ষণ দেবে।


Related articles

রেকর্ড ভোটদান তামিলনাড়ুতে: ভোট দিলেন রজনীকান্ত, ধনুশ থেকে আটলি

বাংলার পাশাপাশি ২৩ এপ্রিল দেশের গুরুত্বপূর্ণ রাজ্য তামিলনাড়ুতেও বিধানসভা নির্বাচন শান্তিপূর্ণভাবে হয়। এবার এই রাজ্যেও ভোটাদানের হার যথেষ্ট...

IPL: মানবিক মাহি, আইপিএলের মধ্যেই মাতৃহারা সতীর্থের পাশে ধোনি

আইপিএলের(IPL) শুরুতেই চোটের কবলে পড়েছেন মহেন্দ্র সিং ধোনি(MS Dhoni)। প্রায় এক বছর অসুস্থ থাকার পর প্রয়াত হয়েছেন চেন্নাই...

৭২ ঘণ্টা বাইক বন্ধ কেন? ক্ষমতার অপব্যবহার! কমিশনকে ভর্ৎসনা হাই কোর্টের

সুষ্ঠু ভোটগ্রহণের জন্য নির্বাচন কমিশনের (Election Commission) অতিসক্রিয়তায় ক্ষুব্ধ আদালত। বৃহস্পতিবার, ভোটগ্রহণের তিনদিন আগে থেকে মোটরবাইক চলাচলে নিষেধাজ্ঞাকে...

ভারত নরক, ভারতীয়রা গ্যাংস্টার! ‘বন্ধু’ ট্রাম্পের নতুন ‘উপহার’

নরেন্দ্র মোদির সঙ্গে চরম বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকলেও ভারতীয়দের বিঁধতে ছাড়লেন না মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। একটি পডকাস্টে গিয়ে সরাসরি...