Thursday, April 30, 2026

সোনার মার্কেটে ধস! খুশি মধ্যবিত্ত, মাথায় হাত ব্যবসায়ীদের

Date:

Share post:

সোনার বাজারে আকস্মিক পতন। দেশে গত ৪ মাসের মধ্যে সর্বনিম্ন দাম সোনার! বিশ্বে সবথেকে বেশি সোনার চাহিদা চিন ও ভারতেই। পড়শি দেশে সোনার চাহিদা কমেছে, আবার কেন্দ্রীয় বাজেটে সোনা-রুপোর উপরে আমদানি শুল্কে ছাড় দেওয়ায়, এক ধাক্কায় অনেকটা দাম কমেছে সোনার। চড়া দামে সোনা কিনে রাখা ব্যবসায়ীদের মাথায় হাত।

গত কয়েকমাসে সোনার দাম ছিল ঊর্ধ্বমুখী। প্রায় আশি হাজার ছাড়িয়ে যাওয়ায় চিন্তায় পড়ে গেছিল আমজনতা। কিন্তু এখন ছবিটা সম্পূর্ণ উল্টো। মহামূল্যবান হলুদ ধাতুর দাম কমায় সোনার দিকে ভিড় বাড়ছে ক্রেতাদের।ব্যবসায়ীরা বলছেন, কোথাও কোথাও ২০ শতাংশ পর্যন্ত বেড়েছে চাহিদা। তার উপর সামনেই আবার উত্‍সবের মরশুম।যাঁরা আগে থেকেই সোনা কিনে রেখেছিলেন, বিপুল অংকের ক্ষতির মুখে পড়েছেন তাঁরা। স্রেফ বাজারে নয়ই, গচ্ছিত থাকার সোনার দামও কমেছে গিয়েছে। ১ দিনেই নষ্ট হয়ে গিয়েছে ১০ লক্ষ কোটি টাকার সম্পত্তি!কলকাতায় বর্তমানে ২২ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম রয়েছে ৬ হাজার ৩২৫ টাকা, ১০ গ্রাম সোনার দাম ৬৩ হাজার ২৫০ টাকা।২৪ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম রয়েছে ৬ হাজার ৯০০ টাকা। ১০ গ্রাম সোনার দাম ৬৯ হাজার টাকা। আজ এক কেজি খুচর এর উপর দাম ৮২ হাজার ৪৫০ টাকা।


Related articles

উন্নয়নমুখী রাজনীতিকে সমর্থন! ৯১ শতাংশ পেরিয়ে বাংলায় নজিরবিহীন ভোটদান

২০২৬-এর বিধানসভা নির্বাচনে ছাপিয়ে গিয়েছে ২০১১ সালের ঐতিহাসিক ৮৪.৩৩ শতাংশ ভোটদানের রেকর্ডও। রাজনৈতিক বিশ্লেষক থেকে শুরু করে সাধারণ...

‘‘সরল পাটিগণিত, বিজেপি হারছে’’! কেন্দ্রীয় বাহিনীর ‘অতিসক্রিয়তা’ নিয়ে ক্ষোভপ্রকাশ তৃণমূলের 

বাংলার দ্বিতীয় দফার ভোটগ্রহণ পর্ব শেষ। বুধবার সন্ধ্যায় তৃণমূল কংগ্রেসের তরফে সাংবাদিক বৈঠক করে শশী পাঁজা এবং কুণাল...

লুঙ্গি পরায় ভোটদানে বাধা কেন্দ্রীয় বাহিনীর! পোশাক দিয়ে ভোটারের বিচারে ক্ষুব্ধ মমতা

বাংলার বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফায় (Second phase of West Bengal Assembly Election) নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে গাইঘাটা...

ইভিএমে টেপ লাগালো দুষ্কৃতী: তাড়াহুড়ো করে পুণর্নির্বাচন নয়, জানালন সিইও মনোজ

পুণর্নির্বাচন একটি বিরাট ব্যাপার। ফলে কোনও বুথ বা কেন্দ্রে পুণর্নির্বাচনের সিদ্ধান্ত নিতে গেলে অনেক তদন্ত করতে হবে, স্পষ্ট...