Tuesday, May 19, 2026

দিল্লির জলমগ্ন কোচিং সেন্টারে মৃত্যুর ঘটনায় গ্রেফতার ২, বেসমেন্টে ব্যবসা নিয়ে প্রশ্ন

Date:

Share post:

দিল্লির রাজেন্দ্রনগরে কোচিং সেন্টারে (IAS Coaching centre, Rajendra Nagar) জল ঢুকে তিন IAS পড়ুয়ার মৃত্যুতে সেখানকার মালিক এবং কো-অর্ডিনেটরকে গ্রেফতার করল পুলিশ। শনিবার সন্ধ্যায় অত্যধিক বৃষ্টির কারণে রাজধানীর রাস্তায় জল জমে যায়। সেই সময় বেসমেন্টের ওই লাইব্রেরিতে অন্তত ৩০ জন ছাত্রছাত্রী পড়াশোনা করছিলেন। অন্যান্য দিন সন্ধ্যা ৭টার মধ্যে লাইব্রেরি বন্ধ হয়ে গেলেও শনিবার তা বন্ধ করা যায়নি। বাইরে বৃষ্টি বাড়তে থাকায় কিছুক্ষণ পর বেসমেন্টে হু হু করে জল ঢুকতে শুরু করে। একটি মাত্র দরজার কারণে অনেকেই বেরোতে পারেননি। খবর যায় দমকলে, দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় NDRF কর্মীরা। ততক্ষণে জলে ডুবে দুই মহিলা সহ তিন পড়ুয়ার মৃত্যু হয়েছে। এরপরই পার্কিংয়ের জায়গায় কোচিং সেন্টার নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। তদন্তে পুলিশ।

কোচিং কর্তৃপক্ষ জানিয়েছে বেসমেন্টে লাইব্রেরির পাশাপাশি একটি ক্লাসরুমও ছিল। চলতি মাসেই দিল্লির দমকল দফতরের কাছ থেকে ছাড়পত্র পেয়েছিল ওই কোচিং সেন্টার। সেই সংক্রান্ত নথি অনুযায়ী সেন্টারে অগ্নিনির্বাপণ ব্যবস্থা রয়েছে। তবে বেসমেন্ট আবাসনের নিয়ম অনুযায়ী কোচিং সেন্টার চালানো হয়নি। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে নিকাশি ব্যবস্থার দিকে খুব বেশি লক্ষ্য না দেওয়ার কারণে এই দুর্ঘটনা। কেন সেন্টারে ঢোকার এবং বেরোনোর জন্য একটি মাত্র দরজা রাখা হয়েছিল তাও খতিয়ে দেখছে পুলিশ।


Related articles

সরকারি খরচে রাশ টানতে কড়া নবান্ন, দফতরগুলিকে একগুচ্ছ নির্দেশিকা মুখ্যসচিবের

রাজ্যের সমস্ত সরকারি দফতরে খরচে লাগাম টানতে এবার কড়া নির্দেশিকা জারি করল নবান্ন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে জারি...

অভিষেকের বাড়িতে পুরসভার নোটিশ, বিল্ডিং প্ল্যান চেয়ে পাঠাল পুর কর্তৃপক্ষ

এবার কলকাতা পুরসভার স্ক্যানারে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কালীঘাট রোড এবং হরিশ মুখার্জি রোডে তাঁর দুটি বাড়ির নির্মাণ...

আরজি কর কাণ্ড: সন্দীপ ঘোষের বিরুদ্ধে এবার আইনি পদক্ষেপের অনুমতি দিল রাজ্য

আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে আইনি পদক্ষেপ (স্যাংশন অব প্রসিকিউশন) করার অনুমতি...

ভবানীপুরের প্রতিটি ওয়ার্ডে খুলবে বিধায়কের অফিস, তবে ৭৭ নম্বরে ব্যতিক্রমী সিদ্ধান্ত শুভেন্দুর

২০২৬ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামের পাশাপাশি কলকাতার ঐতিহ্যবাহী ভবানীপুর কেন্দ্রেও জয়লাভ করেছেন শুভেন্দু অধিকারী। এই অভাবনীয় সাফল্যের পর...