Friday, May 15, 2026

মাথা দিয়ে ঢুঁসো! বারাণসীর আধিকারিকের কাণ্ডে নাক ফাটল ব্যবসায়ীর

Date:

Share post:

অসহিষ্ণুতার চরম উদাহরণ রাখলেন যোগী রাজ্যের প্রশাসক। অবৈধ নির্মাণ রুখতে গিয়ে ব্যবসায়ীকে বোঝাতে না পেরে শেষে নিজেই হয়ে গেলেন জিনেদানে জিদান! অতিরিক্ত জেলাশাসকের মাথা দিয়ে ব্যবসায়ীকে ঢুঁসো মারার ভিডিও হল ভাইরাল। যদিও এই অপরাধের জন্য তাঁর বিরুদ্ধে কোনও পদক্ষেপই নেয়নি প্রশাসন।

বারাণসীতে বরুণা নদীর ডুবতে থাকা এলাকায় দুটি অবৈধ নির্মাণ রয়েছে। বানারস কোঠি এবং রিভার প্যালেস হোটেল নামে দুই বিলাসবহুল হোটেলের নির্মাণ হয়ে যাওয়ার পরে বারাণসী ডেভেলপমেন্ট অথরিটির নজরে আসে ডুবতে থাকা নদীতে দুটি হোটেল। বুদ্ধ বিহার কলোনি এলাকার দুটি হোটেল এই বেনিয়মের জেরে আট বছর আগে সিলও করে দেওয়া হয়েছিল। তারপরেও বহাল তবিয়তে সেই হোটেলে ব্যবসা করে চলেছিলেন ব্যবসায়ীরা।

সম্প্রতি হোটেল মালিককে ফের নোটিশ দেওয়া হয়। ন্যাশানাল গ্রিন ট্রাইবুনালের ছাড়পত্র না থাকায় হোটেল খালি করার নোটিশ দেওয়া হয়। শনিবার সেই উদ্দেশেই প্রশাসনিক আধিকারিকরা হোটেল পরিদর্শনে যান। জানানো হয় তিন থেকে চারদিনের মধ্যে গোটা হোটেল ভেঙে ফেলার কাজ শেষ হয়ে যাবে। এই নিয়ে তর্ক শুরু হতেই মেজাজ হারিয়ে ফেলেন অতিরিক্ত জেলাশাসক অলোক কুমার। সোজা তেড়ে গিয়ে হোটেল মালিক খুরশিদ আলমকে মাথা গিয়ে গুঁতো মারেন। খুরশিদের নাক ফেটে রক্ত পড়তে থাকে।

এই ঘটনার পরই প্রতিবাদ শুরু করেন খুরশিদের সমর্থকরা। তবে প্রশাসনিকভাবে এই ঘটনায় অতিরিক্ত জেলাশাসকের বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেননি বারাণসী প্রশাসন।

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...