Thursday, May 14, 2026

কোন ব্র্যান্ডের কত দাম নির্ণয় করে আজ থেকেই রাজ্যে বাড়ছে মদের দাম!

Date:

Share post:

পুজোর আগেই রাজ্যে মদের (Liquor) দাম বাড়তে চলেছে, সেটা নিয়ে সম্প্রতি জোর চর্চা শুরু হয়েছিল। এবার তা কার্যকর হতে চলেছে। মদ প্রস্তুতকারক সংস্থাগুলো থেকে এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট চেয়েছিল রাজ্য সরকার। মূলত মদ উৎপাদনে খরচ কত বেড়েছে তা জানতে এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট চায় রাজ্য সরকার।

মদ (Liquor) প্রস্তুতকারক সংস্থাগুলি যে দাম চাইবে তার উপরে ট্যাক্স বসাবে রাজ্য সরকার। এরপর চূড়ান্ত দাম ধার্য হবে। সূত্রের খবর, আজ সোমবার থেকেই রাজ্যে বাড়তে চলেছে মদের দাম। কোন ব্র্যান্ডের মদের দাম কত বাড়বে, সেই সিদ্ধান্ত হবে আজই।

এদিন সল্টলেকে সংস্থার দফতরে এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট খুলে দেখবে রাজ্য। তারপর কর যোগ করে চূড়ান্ত দাম ঘোষণা করা হবে। ফলে এবার নামী দামী ব্র্যান্ডেড মদ্যপান করতে গেলে পকেট থেকে ভালই খসবে সুরাপ্রেমীদের।

আরও পড়ুন: মেয়াদ শেষ অধীরের, প্রদেশ কংগ্রেস সভাপতি বাছতে সোমেই বৈঠকে খাড়গে-রাহুলরা

 

Related articles

জামুড়িয়ার কয়লাখনি ধসে মৃত ১, আটকে বহু

ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডের (ইসিএল) কুনুস্তোরিয়া এরিয়ার পড়াশিয়া কোলিয়ারির ভয়াবহ খনি দুর্ঘটনাকে ঘিরে চাঞ্চল্য। বৃহস্পতিবার সকালে ভূগর্ভস্থ কয়লা খনিতে(Coal...

মুখ্যমন্ত্রী পদে বিরোধী দলনেতা, কেরলমের মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন

কেরলমে এবার বিরোধী দলনেতা থেকে মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন। ভোটপর্ব শেষ হওয়ার পর প্রায় ১০ দিন ধরে চলছে...

প্রবল ঝড়ে লন্ডভন্ড উত্তরপ্রদেশ, মৃতের সংখ্যা ছাড়াল শতাধিক

তুমুল ঝড়বৃষ্টিতে(Storms Hit )একপ্রকার বিধ্বস্ত যোগীরাজ্য উত্তরপ্রদেশ(Uttar Pradesh)। গত ২৪ ঘন্টায় লন্ডভন্ড হয়ে গিয়েছে অযোধ্যা, বারাণসী গাজিয়াবাদ-সহ উত্তরপ্রদেশের...

তাপস-সজলদের ধরে রাখতে পারেনি দল! শপথের পরে স্যোশাল মিডিয়া পোস্টে আত্মবিশ্লেষণের বার্তা কুণালের

বুধবারের পরে বৃহস্পতিবার- বিধানসভায় চলছে নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান। বেলেঘাটা কেন্দ্র থেকে এবারই প্রথম বিধায়ক হলেন কুণাল ঘোষ...