Wednesday, March 11, 2026

ইংল্যান্ডে আততায়ীর হামলা, ছুরি বসল আটজনের শরীরে!

Date:

Share post:

ইংল্যান্ডের সাউথপোর্ট এলাকায় এক আততায়ীর অতর্কিত হামলায় আতঙ্ক ছড়ালো। এলোপাথাড়িভাবে আট জনের শরীরে ছুরি বসিয়ে দেয় আততায়ী। আহতরা বেশিরভাগই শিশু। যে স্কুলের কাছে ঘটনা ঘটে, তার পড়ুয়াদের অভিভাবকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গ্রেফতার করে আততায়ীকে।

ইংল্যান্ডের উত্তর পশ্চিমের বন্দর শহর সাউথ পোর্টের মার্সেসাইড থানায় ইংল্যান্ডের সময় ১১.৫০ নাগাদ হামলার খবর জানিয়ে ফোন যায়। সেই সময় ওই এলাকায় শিশুদের নাচ ও যোগ ব্যায়ামের একটি অনুষ্ঠান চলছিল। দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। ছুরি সহ ৩৮ বছর বয়সী আততায়ীকে গ্রেফতার করা হয়। তাঁর বিস্তারিত পরিচয় এখনও জানা যায়নি। স্থানীয় মাঠে হেলিকপ্টার নামিয়ে আহতদের উদ্ধারের প্রক্রিয়া শুরু করা হয়।

ইতিমধ্যেই স্থানীয় অল্ডার হে চিল্ড্রেন্স হসপিটাল কর্তৃপক্ষ জরুরি অবস্থা ঘোষণা করে। খুব প্রয়োজন ছাড়া অন্য রোগী ভর্তি নেওয়া বন্ধ হয়ে যায়। ঘটনায় শোক প্রকাশ করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টার্মার। আহতদের পরিবারের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি স্থানীয় পুলিশকে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য ধন্যবাদ জানান।

spot_img

Related articles

আকাশছোঁয়া সাফল্য আর তীব্র সমালোচনার মাঝেই কর্মবিরতিতে বরুণ ধাওয়ান

বড় সিদ্ধান্ত বলিউডের হার্টথ্রব বরুণ ধাওয়ানের (Varun Dhawan)। ‘বর্ডার ২’ ছবিতে তাঁর অভিনয় নিয়ে নিন্দুকেরা প্রশ্ন তুললেও, বক্সঅফিস...

আজই কলকাতায় আসছেন আর এন রবি, বৃহস্পতিতে শপথ গ্রহণ বাংলার নতুন রাজ্যপালের

পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে আগামী ১২ মার্চ শপথ নেবেন রবীন্দ্র নারায়ণ রবি (Ravindra Narayana Ravi)। বুধবার সন্ধ্যায় চেন্নাই থেকে...

সুপ্রিম কোর্টে ‘বাঙালি আড্ডা’! মেনকাকে ‘উপদেশ’ বিচারপতি বাগচির

দেশের শীর্ষ আদালতে রাজ্যের এসআইআর মামলায় একাধিকবার নির্বাচন কমিশনের লজিক্যাল ডিসক্রিপেন্সির ভুল ধরেছিলেন বিচারপতি জয়মাল্য বাগচি (Justice Joymalya...

ইরান-আমেরিকা যুদ্ধের প্রভাব এবার বিমান ভাড়ায়! টিকিটের দাম বৃদ্ধি এয়ার ইন্ডিয়ার 

মধ্যপ্রাচ্যের যুদ্ধ থামার কোনও লক্ষণ নেই। বন্ধ হরমুজ। বিশ্বজুড়ে জ্বালানি ঘাটতির আশঙ্কা বাড়ছে। গত সপ্তাহে ইরান বনাম ইজরায়েল...