Tuesday, June 16, 2026

অলিম্পিক্সের দ্বিতীয় ম্যাচে ধাক্কা ভারতের, ১-১ গোলে ড্র আর্জেন্তিনার সঙ্গে

Date:

Share post:

প্যারিস অলিম্পিক্সের দ্বিতীয় ম্যাচে ড্র করল ভারতের হকি দল। এদিন আর্জেন্তিনার বিরুদ্ধে ১-১ গোলে ড্র করেন হার্দিক সিং, মনপ্রীত সিংরা। টিম ইন্ডিয়ার হয়ে একমাত্র গোল হরমনপ্রীত সিং-এর। ম্যাচের দ্বিতীয় কোয়ার্টারে একটি গোল করে আর্জেন্তিনা। ভারতীয় দল সমতা পেতে দীর্ঘ সময় ধরে লড়াই করছিল। ম্যাচের শেষ মুহূর্তে পেনাল্টি কর্নার থেকে গোল করেন ভারতের অধিনায়ক হরমনপ্রীত সিং।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে জয় দিয়ে অলিম্পিক্সের অভিযান শুরু করে ছিল ভারতীয় দল। সেই প্রত্যাশাই ছিল টিম ইন্ডিয়ার কাছে। তবে এদিন নিজেদের মেলে ধরতে ব্যর্থ হয় ভারতীয় দল। একাধিক সুযোগ পেয়েও কাজে লাগেতে পারেনি টিম ইন্ডিয়া । প্রথম কোয়ার্টারে একাধিক সুযোগ পান হরমনপ্রীতরা । তবে তা কাজে লাগাতে পারেনি টিম ইন্ডিয়া। দ্বিতীয় কোয়ার্টারে আরও খারাপ খেলতে শুরু করে ভারত। টানা তিনটি পেনাল্টি কর্নার পেলেও কাজে লাগাতে পারেনি তারা। এরই মধ্যে গোল হজম করে টিম ইন্ডিয়া। আর্জেন্তিনার হয়ে, লুকাস মার্টিনেজ গোল করে দলকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন। এরপর দ্বিতীয় কোয়ার্টারে ভারত আক্রমণে গেলেও গোলের দরজা খুলতে পারেনি টিম ইন্ডিয়া। এরপর ম্যাচে ফেরার মরিয়া চেষ্টা চালান হরমপ্রীতরা। যার ফলে, ম্যাচের শেষ মুহূর্তে পেনাল্টি কর্নার থেকে গোল করেন ভারতের অধিনায়ক হরমনপ্রীত সিং। তাঁর গোলেই সমতায় ফেরে ভারত।

আরও পড়ুন- পরের আইপিএল-এ কি দেখা যাবে মাহিকে, কী পরিকল্পনা প্রাক্তন সিএসকে অধিনায়কের ?


Related articles

বেআইনি নির্মাণ? অভিষেকের কালীঘাটের বাড়িতে মাপজোক পুরসভার

উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে যখন ভবানী ভবনে সিআইডি-র জিজ্ঞাসাবাদের মুখোমুখি তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee),...

হাবড়া স্টেশনে বুলডোজার অ্যাকশন, গুঁড়িয়ে দেওয়া হল বামেদের পার্টি অফিসও

হকার উচ্ছেদে (Hawker Eviction) এবার কেন্দ্রের অধীনস্থ রেলের টার্গেট উত্তর ২৪ পরগনার হাবড়া স্টেশন (Habra Station)সংলগ্ন এলাকা। গভীর...

তৃণমূল আর ‘গদ্দার দল’-এর পার্থক্য খুঁজে সরব ডেরেক

লোরসভায় তৃণমূলে ভাঙন ধরিয়ে কাকলি ঘোষদস্তিদারের নেতৃত্বে ২০জনের কাছাকাছি সাংসদ যোগ দিয়েছেন NCPI-তে। সেই দল না কি এনডিএ...

মোদির ‘মালিক’ আদানিকে চোখ রাঙালে মূল্য চোকাতেই হবে, বিষোদ্গার কংগ্রেসের

আদানিকে চোখ রাঙাবে, কার সাধ্যি! সে শত্রু হোক বা বন্ধু... আদানির (Goutom Adani) দিকে চোখ তুলে তাকালে, তাঁকে...