Saturday, May 16, 2026

Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) জয় দিয়ে ডুরান্ড কাপের অভিযান শুরু করল ইস্টবেঙ্গল এফসি। এদিন ১ গোলে পিছিয়ে থেকেও ভারতীয় বায়ুসেনাকে হারালো ৩-১ গোলে। লাল-হলুদের গোল তিনটি করেন ডেভিড, দিমিত্রিয়স দিয়ামানতাকোস এবং ক্রেসপো। ইস্টবেঙ্গলের হয়ে নজর কাড়েন মাদিহ তালাল। ম্যাচের সেরাও হন তিনি।

২) মোহনবাগান দিবস উপলক্ষ্যে সকাল থেকে ময়দানের সবুজ-মেরুণ তাবুতে শুরু হয় নানা অনুষ্ঠান। পতাকা উত্তোলন, অমরজ্যোতি প্রজ্জ্বলন থেকে বিকেলে হল বর্ণাঢ্য অনুষ্ঠান। মোহনবাগান রত্ন দেওয়া হল ভারতের প্রাক্তন ক্রিকেটার সৌরভ গঙ্গোপাধ্যায়কে।

৩) ২০২৪ প্যারিস অলিম্পিক্সের সিঙ্গেলসের তৃতীয় পর্বে চলে গেলেন নোভাক জোকোভিচ। এদিন দ্বিতীয় রাউন্ডে জোকার হারিয়ে দিলেন রাফায়েল নাদালকে। ম্যাচের ফলাফল ৬-১, ৬-৪। ১ঘণ্টা ৪৩ মিনিটের লড়াইয়ে শেষ হাসি হাসেন জোকোভিচ।

৪) প্যারিস অলিম্পিক্সের দ্বিতীয় ম্যাচে ড্র করল ভারতের হকি দল। এদিন আর্জেন্তিনার বিরুদ্ধে ১-১ গোলে ড্র করেন হার্দিক সিং, মনপ্রীত সিংরা। টিম ইন্ডিয়ার হয়ে একমাত্র গোল হরমনপ্রীত সিং-এর। ম্যাচের দ্বিতীয় কোয়ার্টারে একটি গোল করে আর্জেন্তিনা। ভারতীয় দল সমতা পেতে দীর্ঘ সময় ধরে লড়াই করছিল।

৫) ২০২৪ প্যারিস অলিম্পিক্সের তৃতীয় দিনের শুরুতে ধাক্কা ভারতের। অল্পের জন্য পদক হাতছাড়া অর্জুন বাবুটার। এদিন ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টের ফাইনালে চতুর্থ স্থানে শেষ করলেন তিনি। গোটা ফাইনাল জুড়ে ভালো পারফর্ম করলেও পদক জেতা হল না তাঁর। অলিম্পিক্সে চতুর্থ হন অর্জুন বাবুটা।

আরও পড়ুন- জয় দিয়ে ডুরান্ড কাপের অভিযান শুরু ইস্টবেঙ্গলের, ভারতীয় বায়ুসেনাকে হারালো ৩-১ গোলে

Related articles

পরিচয়ের গণ্ডি ভেঙে উচ্চ মাধ্যমিকে নজির ঝাড়গ্রামের আলিয়ার

পাশে ছিল স্কুল-বন্ধুরা-পরিবার। মাধ্যমিকের অনুভবের পরিচয় বদলে আলিয়া হয়ে উচ্চ মাধ্যমিকে সাফল্য। সব বাধা ও সামাজিক সংকোচ কাটিয়ে...

দেশে আগাম বর্ষা আসার ঘোষণা মৌসম ভবনের!

অস্বস্তিকর ভ্যাপসা গরম থেকে মুক্তি পেতে চলেছেম সাধারণ মানুষ, সময়ের আগে শনিবারই বর্ষা (Monsoon) ঢুকছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে...

একাধিক গুরুতর অভিযোগে ক্যানিং-এ ধৃত তৃণমূল বিধায়কের দাদা, অণ্ডালে গ্রেফতার দলের প্রাক্তন ব্লক সভাপতি

শুক্রবার মধ্যরাতের হানায় রাজ্যের নানা প্রান্তে ধৃত ২ তৃণমূল নেতা-সহ ৩। বেআইনি অস্ত্র রাখা-সহ একাধিক গুরুতর অভিযোগে গ্রেফাতার...

ISL: ডার্বিতে অতিথি নিশীথ, ট্রফি প্রদানের অনুষ্ঠানেও থাকছে বড় চমক!

আইএসএল ডার্বিকে (ISL Derby) ঘিরে ইতিমধ্যেই উন্মাদনায় ফুটছে কলকাতা (Calcutta)। তার মধ্যেই বড় খবর, ১৭ মে যুবভারতী ক্রীড়াঙ্গনে...