Friday, June 5, 2026

ফের রেল দুর্ঘটনা, ভোররাতে লাইনচ্যুত মুম্বইগামী হাওড়া-সিএসএমটি এক্সপ্রেসের ১৮ বগি!

Date:

Share post:

ফের প্রশ্নের মুখে পড়ল যাত্রী নিরাপত্তা, ফের লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন। আরও এক রেল দুর্ঘটনার খবর শিরোনামে। পৌনে চারটে নাগাদ ঝাড়খণ্ডের চক্রধরপুরের কাছে মুম্বইগামী হাওড়া-সিএসএমটি এক্সপ্রেসের (12810 Howrah-CSMT Mail)১৮টি কামরা লাইনচ্যুত হওয়ার খবর মিলেছে। প্রাথমিকভাবে একজনের মৃত্যু হয়েছে বলে রেলের তরফে জানানো হয়েছে। জোর কদমে চলছে উদ্ধার কাজ আহত অন্তত ৬০।

রেল সূত্রে খবর রাজখারসওয়ান ও বরাবাম্বু রেল স্টেশনের মাঝে মুম্বইগামী ট্রেনটি দুর্ঘটনার কবলে পড়েছে।এর কাছেই আবার একটি মালগাড়িও বেলাইন হয়েছে। তবে এই দু’টি দুর্ঘটনার সঙ্গে কোনও যোগ রয়েছে কি না, তা এখনও জানা যায়নি। যে ১৮টি কামরা বেলাইন হয়েছে, তার মধ্যে ১৬টিই যাত্রিবাহী কামরা। আহতদের উদ্ধার করে দ্রুত চক্রধরপুরে পাঠানো হচ্ছে। হাওড়া স্টেশনে খোলা হয়েছে হেল্প ডেস্ক (৯৪৩৩৩৫৭৯২০ ও ০৩৩২৬৩৮২২১)।


Related articles

“কান টানলে মাথা আসবে”, স্বরূপের পর স্ক্যানারে অরূপ! কী বললেন নিশীথ?

বৃহস্পতিবার রাতে গ্রেফতার হয়েছেন স্বরুপ বিশ্বাস। খেলার মাঠে তাঁর উল্কার গতিতে উত্থান হয়। তাঁর বিরুদ্ধে রাজ্য গেমসে একাধিক...

সুস্থ জীবনের বার্তা নিয়ে নতুন অভিযানে ওএসএল ডায়াগনস্টিকস

স্বাস্থ্য পরিষেবাকে আরও সহজ, সুলভ ও মানুষের নাগালের মধ্যে নিয়ে আসার লক্ষ্যেই নতুন কর্মসূচির সূচনা করল ওএসএল ডায়াগনস্টিকস...

যন্তর মন্তর অভিযানে প্রস্তুত ককরোচরা: দিল্লি পুলিশের ব্যারিকেডের জবাব হবে ফুলে

শনিবার ভারতের জেন-জি আন্দোলন হচ্ছেই রাজধানী দিল্লির বুকে। একদিকে কত জমায়েত হতে চলেছে, তার কোনও আন্দাজ করতে না...

দিল্লিতে দলীয় নেতৃত্বের সঙ্গে দীর্ঘ বৈঠক শুভেন্দুর, কী নিয়ে আলোচনা? জল্পনা তুঙ্গে

রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার প্রথম এক মাস মন্ত্রিসভায় ৫জন মন্ত্রী দফতর পেয়েছিলেন। তার তিন সপ্তাহ পর শপথ নিলেন...