Wednesday, May 13, 2026

বিজেপির বঙ্গভঙ্গে ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ! সোমবার বিধানসভায় প্রস্তাব আনছে তৃণমূল

Date:

Share post:

লোকসভার ভোটের পরেই বাংলায় ভাগের চক্রান্ত করছে বিজেপি। সোমবারই বিধানসভায় (Assembly) এই নিয়ে সরব হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঙ্গলবার, পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় (Sobhandeb Chatterjee) জানালেন, আগামী সোমবার বিধানসভায় প্রস্তাব আনবে তৃণমূল। এই নিয়ে ২ ঘণ্টার আলোচনা হবে।মঙ্গলবার, পরিষদীয় মন্ত্রী শোভনদেব (Sobhandeb Chatterjee) তাঁর বক্তব্য, ”বিজেপির (BJP) একাধিক নেতা বলছেন বাংলা ভাগ চাই। আবার একাধিক নেতা বলছেন, ভাগ নয়। যদি সত্যিই ভাগের বিরোধিতা করেন, তাহলে বিজেপি বিধায়করা আসুন সদনে। প্রস্তাবের বিরোধিতা করে আলোচনায় আসুন। আপনারা অনাস্থা আনতেই পারেন। কিন্তু তার একাধিক নিয়ম আছে।”

বাজেটে বাংলা তথা উত্তরবঙ্গকে বঞ্চনা নিয়ে সোমবার বিধানসভায় তীব্র ক্ষোভ প্রকাশ করে মমতা বলেন, “উত্তরবঙ্গ থেকে এত আসন পেল ওরা, তবু বাজেটে কিছু দিল না! এখন আবার বিভাজনের রাজনীতি করছে।“ মুখ্যমন্ত্রী সাফ জানান, বাংলাকে কোনও ভাবেই ভাগ করতে দেওয়া হবে না। বিজেপির এই ষড়যন্ত্রের বিরোধিতায় প্রয়োজনে রাস্তায় নেমে প্রতিবাদ করতে হবে বলেও জানান মমতা। বাংলা ভাগ নিয়ে রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে মুখ্যমন্ত্রী বলেন, ”যারা এসব দাবি তুলবে, তারা বিধানসভায় দাঁড়িয়ে বলুক।” তীব্র কটাক্ষ করে তিনি বলেন, ”কাজ আমরা করি। আর ভোটের সময় বিজেপি শুধু বাংলা ভাগ করার কথা বলে! শুধু আদিবাসী, গোর্খা, রাজবংশীদের আলাদা করে দেয়। যারা বলে আমরা কাজ করিনি, তারা নিজেরা কী করেছে, সেটা আগে দেখান। বাংলা ভাগ তো হবেই না। এর বিরুদ্ধে যাঁরা আলোচনা করছেন, তাঁরা বিধানসভায় দাঁড়িয়ে বলুন। ভোটাভুটি হোক। গণতান্ত্রিক সিদ্ধান্ত কোন দিকে যায়, দেখে নিন। এটা নিয়ে যারা বলছেন তারা সন্ত্রাসের দল, ভাগাভাগির দল।”

বিধানসভার (Assembly) অধিবেশন চলবে ৫ অগাস্ট পর্যন্ত। তাই বিরোধীরা অনাস্থা পেশের সুযোগ পাবেন কি না, সেই নিয়ে সংশয় রয়েছে। তবে, বিজেপির চক্রান্ত আর তৃণমূলের নিন্দা প্রস্তাব নিয়ে যে আগামী সোমবার বিধানসভা উত্তাল হবে তা মনে করা হচ্ছে।






Related articles

ঝড়-বৃষ্টির দুর্যোগ কাটিয়ে রাজ্যে বাড়ছে তাপমাত্রা!

কালবৈশাখীর আমেজ এখন অতীত, ভরা গ্রীষ্মের মরশুমে উষ্ণতা বৃদ্ধির সম্ভাবনা রাজ্যের সব জেলায়। কলকাতাসহ দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টির পূর্বাভাস...

মোহনবাগান মানেই টুটু বোস: প্রয়াত প্রাক্তন সভাপতিকে শেষ শ্রদ্ধা জানিয়ে পরিবারকে সমবেদনা মুখ্যমন্ত্রীর

মোহনবাগানের প্রাক্তন সভাপতি (Former Mohun Bagan President) স্বপনসাধন বোসের (SwapanSadhan Bose) মৃত্যুতে শোকস্তব্ধ ফুটবলমহল। তাঁর প্রয়াণে গভীর শোকপ্রকাশ...

সিবিএসই দ্বাদশ শ্রেণির ফলপ্রকাশ, পাশের হার কমল ৩.১৯ %

প্রকাশিত হল সিবিএসই-র দ্বাদশ শ্রেণির ফল(CBSE Result 2026)। এবছর পাশের হার অনেকটাই কমেছে। চলতি বছর পাশের হার ৮৫.২০...

ভবানীপুরের বিধায়ক হিসেবেই শপথ শুভেন্দুর, নন্দীগ্রামেও সমান উন্নয়নের প্রতিশ্রুতি

ইঙ্গিত দিয়েছিলেন আগেই। সেই মতোই বুধবার নন্দীগ্রাম বিধানসভা আসন ছেড়ে বানীপুর কেন্দ্রের বিধায়ক হিসেবেই শপথ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু...