Wednesday, May 20, 2026

ওয়েনাড়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা! উদ্ধারকাজে ‘ভিলেন’ বৃষ্টি, বন্ধ স্কুল-কলেজ

Date:

Share post:

লাগাতার বৃষ্টির (Rain) জেরে মাত্র চার ঘণ্টার ব্যবধানে পরপর তিনবার ধস! আর তাতেই মৃত্যুপুরীর চেহারা নেয় কেরলের (Kerala) ওয়েনাড় (Waynad)। মঙ্গলবার সকাল থেকে জোরকদমে শুরু হয়েছে উদ্ধারকাজ। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনতে নামানো হয়েছে সেনা। কিন্তু দুর্যোগের আশঙ্কা এখনই পিছু ছাড়ছে না বলেই জানিয়েছে আবহাওয়া দফতর। আগামী ৪৮ ঘণ্টা কেরলের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। ইতিমধ্যে রাজ্যে দু’দিনের শোক পালনের ডাক দিয়েছে পিনারাই বিজয়নের সরকার। আগামী দু’দিন রাজ্যে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।


ওয়েনাড়ের মেপ্পাড়ি এলাকায় ধ্বংসস্তূপের তলা থেকে বুধবার সকাল পর্যন্ত ১৪৩ জনের দেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে এখনও আটকে রয়েছেন অনেকেই। ইতিমধ্যে শতাধিক মানুষকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এ দিকে, বিপর্যস্ত ওয়েনাড়ের উপর থেকে এখনই বিপদ কাটছে না। মৌসম ভবন জানিয়েছে, বৃহস্পতিবার পর্যন্ত ওয়েনাড় এবং তার পার্শ্ববর্তী এলাকায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। জারি করা হয়েছে কমলা সতর্কতা। ইতিমধ্যে কেরলের বিভিন্ন জেলায় বুধবার স্কুল, কলেজ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হলে বৃহস্পতিবারও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকতে পারে বলে সরকারি সূত্রে খবর। অন্যদিকে, ধসের কারণে রাস্তাঘাটের অবস্থা শোচনীয়। বেশিরভাগ জায়গাতে রাস্তা ধসে গিয়েছে বলে খবর।

গত কয়েক দিন ধরে ক্রমাগত ভারী বৃষ্টি হচ্ছে কেরলে। মনে করা হচ্ছে, এই ভারী বৃষ্টির কারণে মঙ্গলবার রাত ২টো থেকে ভোর ৪টের মধ্যে ওয়েনাড়ের মেপ্পাড়ি এলাকায় পর পর ধস নেমেছে। আর তার জেরে প্রায় কাদায় মিশে গিয়েছে গোটা এলাকা। ঘুমের মধ্যেই মৃত্যু হয়েছে বহু মানুষের। কিছু বুঝে ওঠার আগেই কাদামাটিতে চাপা পড়েছেন বাসিন্দারা।


Related articles

চন্দ্রনাথ খুনে পঞ্চম গ্রেফতারি: আবার সেই যোগীরাজ্যের যোগ

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রাক্তন আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ খুনে আবারও সাফল্য। রাজ্য পুলিশের পরে এবার সিবিআই-এর (CBI) সাফল্য...

প্রাক্তন তৃণমূল বিধায়ক রাজীব বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীর আকস্মিক প্রয়াণ, গভীর শোকপ্রকাশ মমতার 

প্রয়াত হলেন প্রাক্তন তৃণমূল বিধায়ক তথা ডেবরা বিধানসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী রাজীব বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী অঞ্জনা বন্দ্যোপাধ্যায়। তাঁর এই...

অন্নপূর্ণা যোজনা পেতে যোগ্যতা কি: বিজ্ঞপ্তি প্রকাশ রাজ্য সরকারের

নতুন করে মহিলাদের স্বনির্ভরতার প্রতিশ্রুতি নির্বাচনের আগে দিয়েছিলেন বিজেপির শীর্ষ নেতারা। এবার তার প্রয়োগ শুরু বিজেপি বাংলার ক্ষমতায়...

কাটমানি থেকে দেহ ব্যবসা: একের পর এক গ্রেফতারি রাজ্যে

বাংলার ক্ষমতায় আসার পর বিজেপি দুর্নীতি নিরোধে বারবার প্রতিশ্রুতি দিয়েছে। রাজ্য পুলিশকে সেই কাজে তৎপর করে তোলা হয়েছে।...