Monday, May 18, 2026

ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী, আগস্টের দ্বিতীয় সপ্তাহে যাবেন ঝাড়গ্রাম

Date:

Share post:

ফের জেলা সফর শুরু করতে চলেছেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমুল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Manata Banerjee)। লোকসভা নির্বাচন ও বিধানসভার বাদল অধিবেশন কাটিয়ে তাঁর জেলা সফর শুরু হওয়ার কথা। নবান্ন সূত্রে খবর, এবার ঝাড়গ্রাম দিয়েই জেলা সফর শুরু করছেন মুখ্যমন্ত্রী। এই সফরে প্রসাশনিক ও সরকারি ও অনুষ্ঠানের পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক কর্মসূচিও থাকবে বলে জানা যাচ্ছে।

সরকারিভাবে মুখ্যমন্ত্রীর সফরসূচি এখনও ঘোষিত না হলেও অসমর্থিত সূত্রের খবর অনুসারে, সবকিছু ঠিকঠাক থাকলে বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষ্যে আগামী ৯ অগস্ট ঝাড়গ্রাম যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ।জঙ্গলমহলের প্রতি বরাবরই একটা বিশেষ টান রয়েছে তাঁর। এবার লোকসভায় ঝাড়গ্রাম আসনটি পুনর্দখল করেছে তৃণমূল। বাঁকুড়া আসনটি বিজেপির থেকে ছিনিয়ে নিয়েছে তৃণমূল।

প্রশাসনিক সূত্রে খবর, ৯ অগস্ট ঝাড়গ্রাম স্টেডিয়ামে কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রীর। সেখান থেকে জঙ্গলমহলের মানুষকে ধন্যবাদ জানাবেন তিনি। তবে এরপর কোন জেলায় যাবেন সেটা এখনও চূড়ান্ত হয়নি। পুজোর আগে উত্তরবঙ্গ সফরেও যাওয়ার কথা মুখ্যমন্ত্রীর। সেক্ষেত্রে মালদা জেলাতেও যেতে পারেন তিনি।

আরও পড়ুন: লিখিত আশ্বাসেই উঠল অবরোধ! ৫ ঘণ্টা পর স্বাভাবিক ডায়মন্ড হারবার শাখার ট্রেন চলাচল

 

 

Related articles

রাজ্যে ক্ষমতার পালাবদলেই মুক্তহস্ত কেন্দ্র: জলজীবন মিশনের ৩৯ হাজার কোটি অনুমোদন

বাংলায় ডবল ইঞ্জিন সরকার প্রতিষ্ঠা হলে কেন্দ্র থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছিলেন বিজেপির শীর্ষ নেতৃত্ব। প্রথমেই রেল...

বাংলায় পাথরবাজি চলবে না, পুলিশের গায়ে হাত দিলে যতদূর যেতে হয় যাব: কড়া বার্তা পুলিশমন্ত্রী শুভেন্দুর

বাংলায় পাথরবাজি চলবে না, পুলিশের গায়ে হাত দিলে পুলিশমন্ত্রী হিসেবে যতদূর যেতে হয় যাব। রবিবার পার্কসার্কাসে অশান্তির পরে...

অভিষেকের চিঠি নাকচ, বিধানসভায় বিরোধী দলনেতা নিয়ে জট

বিরোধী দলনেতা পদ নিয়ে বিধানসভায় বেনজির জট। শোভনদেব চট্টোপাধ্যায় (Shovandeb Chattopadhyay) বিরোধী নেতা বলে তৃণমূলের তরফে সর্বভারতীয় সাধারণ...

ISL: এগিয়ে ইস্টবেঙ্গল, আশা আছে বাগানেরও, জানুন খেতাব জয়ের সমীকরণ

ডার্বিতেও আইএসএল(ISL) খেতাবের ফয়সালা হয়নি, ইস্টবেঙ্গল(East Bengal) জয়ের দৌড়ে এগিয়ে থাকলেও আশা শেষ হয়ে যায়নি মোহনবাগানেরও (Mohun bagan)...