Thursday, April 23, 2026

UPSC-এর নয়া চেয়ারপার্সন প্রীতি সুদান

Date:

Share post:

আইএএস ট্রেনি পূজা খেদকরকে নিয়ে দেশজুড়ে তুঙ্গে বিতর্ক। তারই মাঝে ইউপিএসসি (UPSC) চেয়ারম্যানের পদ থেকে মেয়াদ উত্তীর্ণ হওয়ার ৫ বছর আগে পদত্যাগ করেছেন নরেন্দ্র মোদি ঘনিষ্ঠ মনোজ সোনি। এবার তাঁর জায়গায় ইউপিএসসি নয়া চেয়ারপার্সন বেছে নেওয়া হল প্রীতি সুদানকে।

তিনি ১৯৮৩ ব্যাচের আইএএস অফিসার। আগামিকাল ১ আগস্ট থেকে প্রীতি সুদান তাঁর পদে যোগ দেবেন। তিনি ২০২৫ সালের ২৯ এপ্রিল পর্যন্ত এই পদে বহল থাকবেন। এর আগে প্রীতি সুদান কেন্দ্রীয় স্বাস্থ্য সচিবের পদে দায়িত্ব সামলেছিলেন।

জুলাই মাসের প্রথম সপ্তাহেই মনোজ সোনি আচমকা নিজের পদত্যাগ পত্র জমা দিয়েছিলেন। তবে সেই পদত্যাগের আবেদন দীর্ঘদিন আনুষ্ঠানিক ভাবে গ্রহণ করা হয়নি। উল্লেখ্য, ২০১৭ সালে মনোজকে ইউপিএসসি সদস্য করেছিল সরকার। ২০২৩-এ ইউপিএসসি-র (UPSC) চেয়ারপার্সন হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মনোজ। এই পদে তাঁর চাকরির মেয়াদ ৬ বছর থাকার কথা ছিল। ২০২৯ সাল পর্যন্ত এই চাকরি থাকলেও তিনি ২০২৪ সালেই পদত্যাগের ইচ্ছে প্রকাশ করে আবেদন জানান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে।

আরও পড়ুন: ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী, আগস্টের দ্বিতীয় সপ্তাহে যাবেন ঝাড়গ্রাম

 

 

Related articles

প্রবল গরমে ভোট: প্রাণ গেল আরও ৪ ভোটারের

প্রচণ্ড গরম আর দীর্ঘ লাইনের চাপের মধ্যেই শুরু হয়েছিল পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Elections) প্রথম দফার...

কেন এত ভোটদান? প্রথম দফার ভোটদানের হারের ব্যাখ্যা মমতার, কটাক্ষ মোদির প্রচারকে

বাংলায় বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণে বিকেল ৩টে পর্যন্ত ভোট পড়েছে প্রায় ৭৯ শতাংশ। চৌরঙ্গীর দলীয় প্রার্থী নয়না...

রেকর্ড ভোটদান তামিলনাড়ুতে: ভোট দিলেন রজনীকান্ত, ধনুশ থেকে আটলি

বাংলার পাশাপাশি ২৩ এপ্রিল দেশের গুরুত্বপূর্ণ রাজ্য তামিলনাড়ুতেও বিধানসভা নির্বাচন শান্তিপূর্ণভাবে হয়। এবার এই রাজ্যেও ভোটাদানের হার যথেষ্ট...

IPL: মানবিক মাহি, আইপিএলের মধ্যেই মাতৃহারা সতীর্থের পাশে ধোনি

আইপিএলের(IPL) শুরুতেই চোটের কবলে পড়েছেন মহেন্দ্র সিং ধোনি(MS Dhoni)। প্রায় এক বছর অসুস্থ থাকার পর প্রয়াত হয়েছেন চেন্নাই...