Thursday, May 14, 2026

খাস কলকাতায় খোদ পুলিশ কর্তার ফ্ল্যাটেই চুরি ! আতঙ্কে আবাসন ছাড়ছেন বাসিন্দারা

Date:

Share post:

খাস কলকাতা শহরে খোদ পুলিশ কর্তার ফ্ল্যাটে চুরি ! হ্যাঁ, গল্প মনে হলেও এটাই সত্যি! ঘটনা টালিগঞ্জের আবাসনে। অন্যান্য আবাসিকদের অভিযোগ, আবাসনে দুষ্কৃতীদের আনাগোনা রয়েছে। পুলিশকে জানিয়েও কাজ হয়নি বলে অভিযোগ করছেন তাঁরা। নিরাপত্তা নিয়ে আতঙ্কে অনেকেই আবাসন ছেড়ে চলে যাচ্ছেন। অভিযোগ, গত, সোমবার টালিগঞ্জ পুলিশ আবাসনে এক অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনারের ফ্ল্যাটে চুরির ঘটনা ঘটে।

এই আবাসনের আবাসিকরা সকলেই পুলিশে কর্মরত। বেশ কয়েকটি বাড়ির মহিলাদের অভিযোগ, তাঁরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। এখানে সিসি টিভি ক্যামেরা নেই। নিরাপত্তারক্ষী নেই। রাতে দুষ্কৃতীরা চলে আসছে। ছাদে উঠে যাচ্ছে।

এই পরিস্থিতিতে অনেকে কোয়ার্টার ছেড়ে চলে যাচ্ছেন। তাই অবিলম্বের নিরাপত্তার দাবি জানানো হচ্ছে। এর আগেও অভিযোগ করা হয়েছিল। কিন্তু, সেভাবে ব্যবস্থা নেওয়া হয়নি বলে তাঁদের অভিযোগ। আবাসিকদের অভিযোগ পেয়ে পুলিশ নড়েচড়ে বসেছে। নিরাপত্তার বিষয়টি খতিয়ে দেখে অবিলম্বে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে।

আরও পড়ুন: UPSC-এর নয়া চেয়ারপার্সন প্রীতি সুদান

 

Related articles

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল, শোকজ্ঞাপন বিমান-সেলিমের

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল (Sudhangshu Seal)। বৃহস্পতিবার ভোররাতে কলকাতার বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় এই CPIM নেতার।...

ইডি দফতরে হাজিরা শান্তনুর, আর্থিক তছরুপ মামলায় চলছে জিজ্ঞাসাবাদ 

বারবার নোটিশ পাঠিয়ে তলবের করার পরও হাজিরা এড়িয়ে যাওয়া কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাস (DCP Shantanu...

গরমের ছুটির বিজ্ঞপ্তিতে উল্টে গেল ‘সত্যমেব জয়তে’!

মিরর ইমেজ, নতুন সরকারের শুরুতেই হোঁচট! গরমের ছুটি বাড়ানোর জন্য নির্দেশিকায় সরকারি বিজ্ঞপ্তিতে থাকা অশোক স্তম্ভের নীচে ‘সত্যমেব...

লক্ষ্মীবারে চড়ছে পারদ, বিকেলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে!

ভরা গ্রীষ্মের মরশুমেও দফায় দফায় ঝড়বৃষ্টি আর মেঘলা আকাশের জেরে অস্বস্তিকর গরমের অনুভূতি সামান্য কমলেও, চলতি সপ্তাহের শুরু...