Monday, March 16, 2026

ভরদুপুরে মধ্যমগ্রামের সোনার দোকানে ছিনতাই!

Date:

Share post:

ফের টার্গেট সোনার দোকান। এবার ঘটনা মধ্যমগ্রামে। সেনাকর্মীর পরিচয় দিয়ে ক্রেতা সেজে দোকানে ঢুকে সোনা ছিনতাইয়ের অভিযোগ। বাইকে চড়ে দুই দুষ্কৃতী এসেছিল বলে প্রত্যক্ষদর্শীদের দাবি। বাধা দিতে গেলে পাশের দোকানের কর্মী আক্রান্ত হন। ঘটনার জেরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে।


সাম্প্রতিক সময়ে রাজ্যের বুকে একাধিক সোনার দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। পুরুলিয়া, রানাঘাট, আসানসোল, ডোমজুড়ের পর এবার মধ্যমগ্রামেও প্রকাশ্য দিবালোকে সোনার দোকানে ছিনতাইয়ের ঘটনায় আতঙ্কিত ব্যবসায়ীরা। প্রত্যক্ষদর্শী জানাচ্ছেন হেলমেট মাথায় দিয়ে বাইকে করে দুষ্কৃতীরা এসে সোনার হার দেখার নামে দোকানের কর্মচারীদের বিভ্রান্ত করার চেষ্টা করে। একটু অন্যমনস্ক হতে সোনার গয়না নিয়ে চম্পট দেয় তারা। যদিও কারোর হাতে কোন অস্ত্র ছিল না বলেই দাবি স্থানীয়দের। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের চিহ্নিত করার চেষ্টা চলছে। তদন্তে নেমেছে পুলিশ।


spot_img

Related articles

ভোটের জেরে পিছিয়ে যাবে ডার্বি? প্রভাব আইপিএলেও!

রাজ্যে বিধানসভায় ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে। দু' দফাতেই হবে বিধানসভা ভোট। ভোটের প্রভাব পড়তে পারে আইপিএলে(IPL) ও...

যোগান স্বাভাবিক, তবু গ্যাসের দামের বোঝা! কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়ে আজ পথে মমতা

পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রেক্ষিতে গোটা বিশ্বের জ্বালানি সংকট। সেই সংকটের মোকাবিলায় কোথায় দেশের শাসকদলের নীতি? সব পরিস্থিতির মোকাবিলাতে...

হাসপাতালের ICU-তে ভয়াবহ আগুন: কটকে মৃত ১০ রোগী, গাফিলতির অভিযোগ!

হাসপাতালে সুস্থ হতে এসে শেষ পর্যন্ত আগুনে পুড়ে মৃত্যু হল ১০ রোগীর। মধ্যরাতের ভয়াবহ আগুনে ওড়িশার কটকের এসসিবি...

বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা প্রস্তুত, মঙ্গলেই ঘোষণার পথে তৃণমূল

২৮ ফেব্রুয়ারি পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশের পরে যে কোনও সময়ে রাজ্যে নির্বাচন ঘোষণা হতে পারে, এমনটা প্রস্তুতি নিচ্ছিল...