Thursday, May 14, 2026

অবিকল যেন মহম্মদ রফি! কিংবদন্তির প্রয়াণ দিবসে ট্রেনে গান গেয়ে শ্রদ্ধা ভক্ত পরমেশ্বর টুডুর

Date:

Share post:

পরনের শার্ট প্যান্ট তার ওপর বাদামি কালারের ব্লেজার আর কন্ঠে ওস্তাদ রফি সাহেবের গান। নাম তার পরমেশ্বর টুডু হলেও ট্রেনের নিত্যযাত্রীরা তাকে রফি সাহেব বলেই ডাকে। কারণ শীত গ্রীষ্ম বর্ষা সারা বছরই তার কণ্ঠে থাকে রফি সাহেবের গান।

আজ ৩১ শে জুলাই মোহাম্মদ রফির মৃত্যু দিন। রফি চলে গেছে চার দশক আগে তবুও তার গান আজ পরমেশ্বর এর মতো রফির ভক্তদের জন্য। সারা বছর ট্রেনে বাসে এবং বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে আপামর ভক্তদের রফি সাহেবের গান শুনিয়ে বেড়ান এই অন্ধ ভক্ত। তবে গান শুনিয়ে তার জন্য কোন পারিশ্রমিক নয় কেবল মাত্র এই কাজ বলে জানান পরমেশ্বর টুডু।

পরমেশ্বর নিজেই বলেন তিনি রফির অন্ধ ভক্ত, তার বয়স যখন ১০১১ তখন থেকে মোহাম্মদ রফির গান তার প্রিয়। বর্তমানে বিভিন্ন অনুষ্ঠানের গান গাওয়ার জন্য ডাক পড়ে তার। আজকের দিনে ট্রেনে এবং রাস্তাতে দেখা যায় তাকে মোহাম্মদ রফির গান গাইতে গাইতে মানুষকে মনোরঞ্জন করতে।।

আরও পড়ুন- শাক-সবজির মূল্যবৃদ্ধি রুখতে উদ্যোগ, রাজ্যে ১০০ টি নয়া ক্রয় কেন্দ্র খুলবে কৃষি বিপণন দফতর

 

Related articles

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...

ড্রোন হামলার জেরে বিস্ফোরণ! ওমানের কাছে ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ

ওমান উপকূলের কাছে ড্রোন হামলার জেরে ডুবে যায় ভারতীয় পতাকাবাহী পণ্যের জাহাজ। ‘এমএসভি হাজি আলি’ নামের একটি কার্গো...

ভিডিও কলে উচ্চমাধ্যমিকে রাজ্যের ২ কৃতীকে অভিনন্দন মুখ্যমন্ত্রীর

রাজ্যের দুই কৃতী ছাত্রছাত্রীর অসাধারণ সাফল্যে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Chief Minister Subhendu Adhikari)। উচ্চমাধ্যমিক (Higher Secondary)...