Monday, June 15, 2026

প্যারা সুইমার রিমো সাহাকে সর্বতোভাবে সাহায্যের আশ্বাস শ্রাচি স্পোর্টসের

Date:

Share post:

শ্রাচি স্পোর্টস সম্প্রতি বিখ্যাত প্যারা সাঁতারু রিমো সাহাকে অভিনন্দন জানালো।তিনি চ্যানেল বাল্টিক সাগর পেরিয়ে পোল্যান্ডের হেল থেকে গডানস্ক পর্যন্ত সাঁতার কাটার প্রস্তুতি নিচ্ছেন ৷ কলকাতায় শ্রাচির প্রধান অফিসে আয়োজিত একটি বিশেষ অনুষ্ঠানে রিমো সাহাকে তার যাত্রার জন্য জার্সির একটি সেট উপহার দেওয়া হয়।
রিমো সাহা একজন বিশিষ্ট ভারতীয় প্যারা সাঁতারু। পাঁচটি স্বতন্ত্র জাতীয় রেকর্ড রয়েছে তার দখলে। জাতীয় স্তরে ৫২টি স্বর্ণ, ৩৮টি রুপো এবং ২০টি ব্রোঞ্জ পদক জিতেছেন। তিনি ২০১০-এ দিল্লি কমনওয়েলথ গেমস এবং ২০১০-এ চায়না প্যারা এশিয়ান গেমসে ভারতের প্রতিনিধিত্ব করেন। এছাড়াও, তিনি দু-বার ইংলিশ চ্যানেল অতিক্রম করেছেন এবং ২০০৯ সালের বিশ্ব গেমসে তার বিভাগে রৌপ্য পদক অর্জন করেছেন।

উছ্বসিত সাঁতারু বলেন, “শ্রাচি স্পোর্টস থেকে সমর্থন এবং স্বীকৃতি পেয়ে আমি সত্যিই সম্মানিত। আমি আশা করি যে কেন্দ্র এবং রাজ্য সরকার উভয়ই আমাদের মতো প্যারা-অ্যাথলিটদের  উৎসাহিত করবে।” তার ভবিষ্যত লক্ষ্য সম্পর্কে তিনি বলেন, “পোল্যান্ডের পরে, আমি প্রশান্ত মহাসাগরকে মোকাবিলা করতে এবং মোলোকাই চ্যানেলকে লক্ষ্য রেখে এগোতে চাই।”

ছোটবেলায় পোলিও রোগে আক্রান্ত সাহাকে ডাক্তাররা সাঁতারকে ব্যায়ামের একটি ফর্ম হিসাবে গ্রহণ করার পরামর্শ দিয়েছিলেন, যা খেলাধুলায় তার অসাধারণ কৃতিত্বের স্বাক্ষর রাখতে সাহায্য করেছে। শ্রাচি স্পোর্টসের নির্বাহী পরিচালক পুনম থারার বলেন, “রিমো প্রায় আট মাস আগে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন এবং তার যাত্রা আমাদের সকলের জন্য অনুপ্রেরণার বিষয়। আমরা তার আসন্ন চ্যালেঞ্জের জন্য তাকে শুভকামনা জানাই। শ্রাচি স্পোর্টস প্যারা-অ্যাথলেটদের সমর্থন করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ এবং প্যারিসে আসন্ন প্যারা অলিম্পিকের জন্য প্যারা অলিম্পিক কমিটি অফ ইন্ডিয়া (PCI)-এর সাথেও অংশীদারিত্ব করেছে।”

 

Related articles

নিয়োগ মামলা: ইডি দফতরে টানা ১১ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, তদন্তে সহযোগিতার বার্তা অভিষেকের

প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় ইডি দফতরে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার সল্টলেকের সিজিও...

নারী-বিরোধী মন্তব্যের অভিযোগ! কল্যাণের বরখাস্ত চেয়ে স্পিকারকে চিঠি কাকলির

লোকসভার অন্দরেই এবার সরাসরি সংঘাতে জড়ালেন দুই বর্ষীয়ান সাংসদ। শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নারী-বিরোধী মন্তব্য ও...

মমতার কালীঘাটের বাড়ির সামনে আক্রান্ত কুণাল! চ্যালেঞ্জ ছুড়ে গর্জে ওঠেন তৃণমূল বিধায়ক

প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ির সামনে আক্রান্ত বিধায়ক কুণাল ঘোষ (Kunal Ghosh)। সোমবার তৃণমূল (TMC) সুপ্রিমা মমতা...

এনসিপিআইয়ের প্রধান কার্যালয়ে পুলিশ-কেন্দ্রীয় বাহিনী! সাঁকরাইলের হাটগাছায় তুঙ্গে রহস্য

হাওড়ার সাঁকরাইলের বাণীপুরের হাটগাছা এলাকা। আপাতশান্ত এই প্রত্যন্ত এলাকাটিই এখন রাজ্য রাজনীতির কেন্দ্রবিন্দুতে। নেপথ্যে রয়েছে ‘এনসিপিআই’ নামের একটি...