Monday, April 6, 2026

তদন্তে অসহযোগিতার অভিযোগ! ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর ইডির জালে আনিসুর-আলিফ

Date:

Share post:

সিজিও কমপ্লেক্সে (CGO Complex ) বৃহস্পতিবার হাজিরা দিতে গিয়েছিলেন। টানা ১৪ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর একেবারে মধ্যরাতে রেশন বন্টন মামলায় দেগঙ্গার বাসিন্দা আনিসুর রহমান (Anisur Rahaman)এবং তাঁর ভাই আলিফ নুর (Alif Noor) ওরফে মুকুল রহমানকে গ্রেফতার করল ইডি (Enforcement Directorate)। শুক্রবার দুজনকে আদালতে হাজির করানো হবে বলে খবর। শেষ পাওয়া খবর ইতিমধ্যেই তাঁদের দুজনকে জোকার ইএসআই হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়েছে। এই মামলায় আগেই ইডির হাতে গ্রেফতার হয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক, বাকিবুর রহমানরা‌। এবার আনিসুর এবং বাকিবুরের আত্মীয় আলিফকে গ্রেফতার করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। তদন্তে অসহযোগিতার অভিযোগেই গ্রেফতার করা হয়েছে দুজনকে, এমনটাই সূত্রের খবর।

বৃহস্পতিবার সকালেই নির্দেশ মেনে দু’জন সিজিও কমপ্লেক্সে ইডির দফতরে হাজিরা দিয়েছিলেন। সঙ্গে কিছু নথিও নিয়ে আসেন। এরপর টানা ১৪ ঘণ্টা জেরার পর তদন্তে অসহযোগিতার অভিযোগে দুজনকে গ্ৰেফতার করে ইডি। তবে বৃহস্পতিবার আনিসুর ও আলিফ ইডির দফতরে ঢোকার সময় সাংবাদিকেরা নথি সম্পর্কে প্রশ্ন করলে দুজনেই কিছু বলতে চাননি। তাঁদের জ্যোতিপ্রিয়, বারিক বিশ্বাসের কথা জিজ্ঞাসা করলেও, সেই সব প্রশ্নের উত্তর এড়িয়ে যান দুজনে। রেশন বন্টন মামলায় মঙ্গলবার ভোর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে তল্লাশি অভিযান শুরু করেছিল ইডি। দেগঙ্গায় আলিফের বাড়ি ও চালকলেও তল্লাশি চালানো হয়। প্রায় ২১ ঘণ্টা ধরে তল্লাশি চলে। ১৩ লক্ষ টাকা উদ্ধার করে ইডি , বেশ কিছু নথি ও দুটি মোবাইল বাজেয়াপ্ত করে নিয়ে আসে। এরপরই জেরার জন্য আনিসুর রহমান ও আলিফ নুরকে সিজিও কমপ্লেক্সে তলব করা হয়েছিল।

এদিকে, শুক্রবার ইডি দফতরে জেরার জন্য তলব করা হয়েছে জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ বারিক বিশ্বাসকেও। মঙ্গলবার বারিকের রাজারহাটের বাড়িতে তল্লাশি চালিয়েছিল ইডি। তাঁর বাড়ি থেকে একাধিক নথি উদ্ধার করা হয়। সেই নথিতেই দুবাইয়ের একাধিক সম্পত্তির খোঁজ মেলে।


Related articles

অভিষেকের মা বলেছে…: শান্তিপুরের তাঁতের ঐতিহ্য তুলে ধরে কী জানালেন মমতা

বাংলার তাঁতের শাড়ির আঁতুড়ঘর নদিয়া। ফুলিয়া- শান্তিপুরে ঘরে ঘরে তাঁতশিল্প। সোমবার, সেই শান্তিপুর স্টেডিয়ামে তৃণমূল প্রার্থী ব্রজকিশোর গোস্বামীর...

কালিয়াচক কাণ্ডে গাফিলতির অভিযোগ! মালদহের অতিরিক্ত জেলাশাসককে শোকজ নবান্নের 

মালদহের কালিয়াচকের আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাল দেওয়ার ক্ষেত্রে চরম গাফিলতির অভিযোগ উঠল খোদ জেলার অতিরিক্ত জেলাশাসকের (ল’ অ্যান্ড অর্ডার)...

গেট ভেঙে দিল্লি বিধানসভায় গাড়ি, স্পিকারের গাড়িতে কালি মুখ ঢাকা অজ্ঞাত পরিচয় ব্যক্তির

নিরাপত্তাহীনতার চূড়ান্ত নিদর্শন! লালকেল্লার সামনে বিস্ফোরণের ঘটনা এখনও ফিকে হয়নি, তার মধ্যেই রাজধানীতে নিরাপত্তা ফের একবার নিয়ে উঠল...

আজ রাতেই তালিকা প্রকাশ করতে পারে কমিশন, নন্দলাল বসুর পরিবারকে সম্পূর্ণ সহযোগিতার সুপ্রিম নির্দেশ 

সুপ্রিম কোর্টে সোমবার হয়ে গেল এসআইআর শুনানি। এর আগে দেশের সর্বোচ্চ আদালত বিচারবিভাগের তদারকিতে এসআইআর-এর কাজ চলার নির্দেশ...