Wednesday, May 13, 2026

বাগুইআটিতে ভেঙে পড়ল বাড়ি, মৃত্যু কিশোরের

Date:

Share post:

বাড়ি ভেঙে (Building Collapse) মৃত এক ছাত্র। নাম ধ্রুবজ্যোতি মন্ডল। ঘটনাটি ঘটেছে বাগুইআটি থানা এলাকার অশ্বিনীনগরে। অচৈতন্য অবস্থায় গুরুতর জখম ছাত্রকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় আর জি কর হাসপাতালে। সেখানে ট্রমা কেয়ার সেন্টারে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি।

জানা গিয়েছে, বছর ১৫ আগে তৈরি হয়েছিল এই বাড়ি। সেই বাড়ি ভেঙেই (Building Collapse) বিপত্তি। প্রথমে তিন তলার ছাদ ভেঙে পড়ে দোতলায়। তারপর দোতালার ছাদ ভেঙে পড়ে ধ্রুবজ্যোতির গায়ের উপর। ঘরের খাটে বসে সেই সময় টিভি দেখছিল ধ্রুবজ্যোতি। সেই সময় এলাকারই অন্য একটি বাড়ি ভাড়া নেওয়ার জন্য কথাবার্তা বলতে গেছিলেন ধ্রুবজ্যোতির মা ও তার মেজদা। ঘটনার সময় বাড়িতে একাই ছিল ধ্রুব।

স্থানীয়দের দাবি, বাড়ির বেশ কয়েক জায়গায় আগেই ফাটল দেখা দিয়েছিল। তাই অন্যত্র বাড়ি ভাড়া নিয়ে থেকে এই বাড়ির সংস্কারের বিষয়ে চিন্তা ভাবনা করছিল মন্ডল পরিবার। একটানা বৃষ্টির জেরে দুর্বল এই বাড়ি ভেঙে পড়েছে বলে প্রাথমিক অনুমান।

আরও পড়ুন:বাড়ির সামনেই মরণফাঁদ! হাওড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু ছাত্রীর, চাঞ্চল্য এলাকায় 

 

Related articles

অভিভাবকহীন দেবাশিস, টুটুর স্মরণে বড় পরিকল্পনা মোহনবাগানের

প্রয়াত টুটু বোস(Tutu Bose)। মোহনবাগান ক্লাবে একটা অধ্যায়ের পরিসমাপ্তি। ২০২৫ সালের ২৯ জুলাই মোহনবাগান দিবসে তাঁকে রত্ন সম্মান...

সামশেরগঞ্জ হিংসার মামলায় ১২ দোষীর ১০ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ আদালতের

মুর্শিদাবাদের সামশেরগঞ্জ হিংসা (Samserganj Violence Case) মামলায় বড়সড় রায় দিল আদালত। জীবন্ত পুড়িয়ে মারার চেষ্টা ও নৃশংস অত্যাচারে...

আলু-সহ কৃষিজ পণ্য ভিনরাজ্যে পাঠানোর ক্ষেত্রে বিধিনিষেধ তুলে নিল রাজ্য

আলু, পেঁয়াজ-সহ সমস্ত কৃষিজ পণ্য অন্য রাজ্যে পাঠানোর ক্ষেত্রে আর কোনও বিধিনিষেধ থাকবে না বলে বিজ্ঞপ্তি জারি করেছে...

অন্যায়কারীর উপর বুলডোজার: তিলজলার আগুনের ঘটনায় প্রথমবার সাক্ষী থাকল বাংলা

তিলজলার চামড়ার কারখানায় আগুন লাগার ঘটনায় শাস্তি দিতে উত্তরপ্রদেশের উদাহরণ টেনে এনেছিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা...