Friday, May 15, 2026

ধ্বংসস্তুপের মাঝে প্রাণের খোঁজ, ওয়েনাড়ে ১০০ বাড়ি বানাবে কংগ্রেস

Date:

Share post:

শুক্রবার সকাল পর্যন্ত ৩০৮ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে কেরালার ওয়েনাড় থেকে। তবে অন্ধকারে ছোট্ট আশার আলো হয়ে ধ্বংসস্তূপ থেকে জীবিত ফিরেছেন চারজন। তাঁদের চিকিৎসার জন্য দ্রুত পদক্ষেপ নেয় প্রশাসন। অন্যদিকে ওয়ানাড়ের দুর্দশায় পাশে দাঁড়িয়ে অন্তত ১০০ বাড়ি তৈরি করে দেওয়ার দায়িত্ব নেওয়ার কথা ঘোষণা করলেন রাহুল গান্ধী।

ভারতীয় সেনা বৃহস্পতিবারেই বেইলি ব্রিজ তৈরি সম্পূর্ণ করে ওয়েনাড়ের মেপ্পাডির দূরবর্তী এলাকায় যোগাযোগ করতে সক্ষম হয়েছে। তারই মধ্যে শুক্রবার সকালে পদভেট্টি কুন্নু এলাকায় চারজনকে জীবিত উদ্ধার করে ভারতীয় সেনা জওয়ানরা। তাঁদের মধ্যে দুজন মহিলা। দুজনেরই পায়ে চোট রয়েছে বলেও জানা গিয়েছে। ইতিমধ্য়েই পুলিশ ও রাজস্ব বিভাগের পক্ষ থেকে নিখোঁজদের তালিকা তৈরির কাজ শুরু করা হয়েছে।

বৃহস্পতিবারই ভূমিধ্বস বিধ্বস্ত ওয়েনাড়ে পৌঁছেছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। বিধ্বস্ত এলাকা পরিদর্শনের পাশাপাশি ত্রাণশিবিরে গিয়ে বাসিন্দাদের সঙ্গেও কথা বলেন তিনি। শুক্রবার তিনি মেপ্পাডি জেলার চুড়ামালায় যান। বন দফতরে প্রশাসনের থেকে ক্ষয়ক্ষতির খতিয়ান নেন। সঙ্গে ছিলেন ওয়ানাড়ের কংগ্রেস প্রার্থী প্রিয়াঙ্কা গান্ধীও। এছাড়াও কংগ্রেসের সাধারণ সম্পাদক কে সি ভেনুগোপাল।

এই পরিস্থিতিতে যে কোনওভাবে ওয়েনাড় ও কেরালার মানুষের পাশে থাকার বার্তা দেন রাহুল। তিনি বলেন, “আমরা এখানে এসেছি যে কোনও পথে সাহায্য় করতে। কংগ্রেস পরিবারের পক্ষ থেকে প্রতিশ্রুতি দিতে চাই এখানে ১০০-র বেশি বাড়ি তৈরি করে দিতে।” সেই সঙ্গে তিনি জানান ওয়েনাড়ের পাশাপাশি কেরালার বহু জায়গা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ। এই বিষয়টিই দিল্লিতে সংসদে পেশ করার কথা জানান তিনি। এই দুর্ভাগ্যজনক পরিস্থিতিকে আলাদভাবে সামলানোর অনুরোধ জানান তিনি।

Related articles

আশঙ্কাই সত্যি, দাম বাড়ল পেট্রোল-ডিজেলের 

আমজনতার অস্বস্তি বাড়িয়ে দেশজুড়ে দাম বাড়ল পেট্রোল-ডিজেলের (Petrol Diesel price hike) । দিন কয়েক আগেই জ্বালানি সংকট নিয়ে...

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সচিব পথ থেকে অপসারিত জ্যোতিপ্রিয় কন্যা

পদত্যাগ করতে চাননি, তাই পদ থেকে সরিয়ে দেওয়া হল। উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের দিনই সংসদের সচিব পথ...

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...