Thursday, June 4, 2026

ওয়ানাড়ের ভূমিধসের সতর্কবার্তা পরীক্ষামূলক স্তরে রয়েছে, মুখ খুলল জিএসআই

Date:

Share post:

কেরলে ভূমিধস নিয়ে পিনারাই বিজয়ন সরকারকে তোপ দেগেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ওয়ানড়ের ভূমিধসে বহু মানুষের মৃত্যুতে কেরল সরকারের গাফিলতিকেই দায়ী করেছিলেন তিনি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি, আগাম একাধিকবার সতর্ক করা সত্ত্বেও কেরল সরকার পদক্ষেপ করেনি। এমনকি দুর্ঘটনা কবলিত এলাকা থেকে নাগরিকদের সরিয়ে নিয়ে যায়নি। যে কারণেই এত মানুষের মৃত্যুর হয়েছে। বুধবার রাজ্যসভায় দাঁড়িয়ে অমিত শাহ বলেছিলেন, গত ২৩ জুলাই অর্থাৎ দুর্ঘটনার এক সপ্তাহ আগে কেরল সরকারকে সতর্ক করেছিল কেন্দ্র। তার পর ২৪ এবং ২৫ জুলাই আরও দুটি সতর্কবার্তা দেওয়া হয়। গত ২৬ জুলাই আরও একবার প্রবল বৃষ্টিপাত এবং ভূমিধসের সতর্কবার্তা দেওয়া হয়েছিল। এমনকী এনডিআরএফের ৯টি দলও পাঠানো হয়েছিল কেরলে।
ভূমিধসের পূর্বাভাস-বিতর্কে এ বার ‘মুখ খুলল’ জিয়োলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া বা জিএসআই। সংস্থার তরফে শুক্রবার জানানো হয়েছে, পাহাড়ি এলাকায় ধস থেকে প্রাণহানি বাঁচাতে বছর কয়েক আগে যে বিশেষ সতর্কবার্তা চালু করা হয়েছিল, তা এখনও পরীক্ষামূলক স্তরে রয়েছে। এখনও দেশের আমজনতাকে নিখুঁত ভাবে ভূমিধসের পূর্বাভাস দেওয়ার পদ্ধতি চালু করতে চার-পাঁচ বছর সময় লাগবে বলে জানানো হয়েছে প্রতিষ্ঠানের তরফে।
মঙ্গলবার থেকে কেরলের ওয়ানাডের মেপ্পাদির কাছে পাহাড়ি এলাকায় ব্যাপক ভূমিধস দেখা যায়। ভূমিধসে ৩০০ জনের বেশির মৃত্যুর হয়েছে বলে খবর। ২০০ জনেরও বেশি আহত হয়েছে। প্রশাসন জানিয়েছে, ২৮০ জনেরও বেশি মানুষকে ধ্বংসাবশেষের নীচে আটকে পড়ার আশঙ্কা করা হচ্ছে। একাধিক সংস্থা এবং সেনাবাহিনী লাগাতার উদ্ধারকাজ চালাচ্ছে।

Related articles

তোলাবাজি, জমিদখল-সহ একাধিক অভিযোগ! বহিষ্কৃত বিধায়ক সন্দীপনের বিরুদ্ধে থানায় নালিশ প্রিয়াঙ্কার

সকালে বিক্ষোভ প্রদর্শনের পরে তৃণমূলের (TMC) বহিষ্কৃত বিধায়ক সন্দীপন সাহার (Sandipan Saha) বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করলেন বিজেপি...

আদি-নব্য দ্বন্দ্বে উত্তপ্ত টলিপাড়া! টেকনিশিয়ান্স স্টুডিও চত্বরে ইট-ডিমবৃষ্টি

টলিপাড়ার সাংগঠনিক কাঠামোয় পরিবর্তনের কথা ঘোষণা করতেই উত্তপ্ত হয়ে উঠল টলি পাড়ার টেকনিশিয়ান্স স্টুডিও চত্বর (Technicians Studio)। বুধবার...

তাজপুরে নয়, আদানিকে নিয়ে দাদনপাত্রবাড়ে সমুদ্র বন্দর তৈরির প্রস্তুতি: মুখ্যমন্ত্রী

বুধবার আদানি গোষ্ঠীর অন্যতম কর্ণধার করণ আদানির সঙ্গে সমুদ্র বন্দর নিয়ে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার সেই...

IND vs AFG: চোটের ধাক্কায় ছিটকে গেলেন কোহলি! বিকল্প হতে পারেন কারা?

আইপিএলের পরই চোটের সমস্যায় বিরাট কোহলি(Virat Kohli )। আফগানিস্তানের বিরুদ্ধে একদিনের সিরিজে সম্ভবত খেলতে পারবেন না বিরাট কোহলি।...